টেকনাফে মুদি দোকানিকে অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি 

টেকনাফ প্রতিনিধি
১৯ আগস্ট ২০২৫, ২৩:১৫আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ২৩:১৫

কক্সবাজারের সেন্টমার্টিন থেকে টেকনাফে চিকিৎসক দেখানোর পাশাপাশি মুদি দোকানের মালামাল কিনতে এসে হাসিম (২৮) নামে এক যুবক অপহরণের শিকার হয়েছেন। তার মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করা হচ্ছে। অপহৃত যুবক সেন্টমার্টিন কোনাপাড়ার বাসিন্দার নুর হোসেনের ছেলে এবং পেশায় মুদির দোকানদার। 

মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় ছেলে অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগীর বাবা নুর হোসেন।

নুর হোসেন বলেন, গত ১০ আগস্ট (রবিবার) সকালে সেন্টমার্টিন থেকে টেকনাফের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। টেকনাফে পৌঁছে কথাবার্তা হয় এবং তার অসুস্থতার কারণে চিকিৎসক  দেখাবে এবং দোকানের জন্য মালামাল ক্রয় করবে। গত শনিবার (১৬ আগস্ট) কাজ শেষ করে দোকানের জন্য মালামাল কিনে সেন্টমার্টিনের উদ্দেশে রওনা করার জন্য টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া নৌঘাটের সার্ভিস ট্রলারের অফিসে গিয়েছিল। এরপর থেকে ছেলের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

তিনি বলেন, শনিবার আমার ইমো নম্বরে অপরিচিত এক ব্যক্তি ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দাবি করা মুক্তিপণের টাকা না পেলে ছেলের লাশ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হুমকি দেওয়া হয়।

এ বিষয়ে  সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, সেন্টমার্টিন দ্বীপের একজন যুবক টেকনাফ থেকে অপহরণ শিকার হয়েছেন বলে তিনি শুনেছেন। দুর্বৃত্তরা মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করছে।

টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, রবিবার পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ করা হয়েছে। যুবককে উদ্ধার করার জন্য থানা পুলিশ কাজ করছে।

কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্য বলছে, এ নিয়ে গত সাড়ে ১৮ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২৬০ জনকে অপহরণের ঘটনা ঘটেছে।

/এফআর/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
২৬ লাখ টাকা ‘চাঁদা’ চেয়ে ভবন নির্মাণকাজ বন্ধ, উদ্যোক্তাকে অপহরণচেষ্টার অভিযোগ
তিন দিন ধরে নিখোঁজ ৪ কিশোরী, ফোন দিয়ে জানালো ‘আন্টির সঙ্গে আছি’
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের