‘চোর’ আখ্যা দিয়ে কিশোরকে পিটিয়ে হত্যা, বাঁচাতে গিয়ে জখম বাবা-মা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ আগস্ট ২০২৫, ১৬:০৪আপডেট : ২২ আগস্ট ২০২৫, ১৯:৫৮

চট্টগ্রামের ফটিকছড়িতে মো. রিহান উদ্দিন মাহিন (১৫) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সমবয়সী মানিক ও রাহাত নামের আরও দুই কিশোরকে পিটিয়ে আহত করা হয়েছে। ‘চোর’ আখ্যা দিয়ে তাদের মারধর করা হয় বলে দাবি স্থানীয়দের।

আহত দুজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার (২২ আগস্ট) ভোরে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকার চেইঙ্গার ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। নিহত মাহিন ওই এলাকার সাকর আলী তালুকদার বাড়ির মুহাম্মদ লোকমানের ছেলে। এ ঘটনার জড়িত সন্দেহে নোমান ও আজাদ নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোরে মাহিনসহ তিন কিশোর চেইঙ্গার ব্রিজসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এ সময় প্রতিপক্ষ একটি গ্রুপ তাদের ধাওয়া করে। প্রাণ বাঁচাতে তিন জন একটি নির্মাণাধীন ভবনের ছাদে আশ্রয় নেয়। কিন্তু প্রতিপক্ষ জোরপূর্বক তাদের নিচে নামিয়ে ব্রিজের ওপর বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই মাহিনের মৃত্যু হয়। গুরুতর আহত মানিক ও রাহাতকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

খবর পেয়ে মাহিনকে বাঁচাতে এলে তার বাবা ও মাকেও পিটিয়ে জখম করে হামলাকারীরা।

আহতদের পরিবারের অভিযোগ, মানিক ও রাহাত কেবল আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। পরিকল্পিতভাবে চুরির অজুহাতে তাদের ওপর নৃশংস হামলা চালানো হয়েছে। তারা তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বলেন, ‘আজ ভোরে কয়েকজন কিশোরকে স্থানীয় একটি গ্রুপ ধাওয়া করলে তারা পালিয়ে একটি ভবনে আশ্রয় নেয়। পরে তাদের ধরে এনে মারধর করা হয়। এতে মাহিন নামে এক কিশোরের মৃত্যু হয়। জিজ্ঞাসাবাদের জন্য দুই যুবককে থানা হেফাজতে নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কী কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্তসাপেক্ষে বলা যাবে।’

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
বাগেরহাটে সাবেক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী