পিআর পদ্ধতি তেলের মতো মাথায় দেয় নাকি সাবানের মতো শরীরে মাখে: রিজভী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৩ আগস্ট ২০২৫, ১৮:২২আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ১৮:২২

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘পিআর পদ্ধতি কী জনগণ বলতে পারবে না, এটি নারকেল তেলের মতো মাথায় মাখে, নাকি সাবানের মতো শরীরে দেয়।’

তিনি বলেন, ‘হঠাৎ করে কোনও কোনও রাজনৈতিক দল অনেক কথা বলছেন পিআর পদ্ধতি নিয়ে। পিআর পদ্ধতি কী? এ ব্যাপারে কোনও জনগণ বলতে পারবে না। এটা কী নারকেল তেলের মতো মাথায় মাখে নাকি সাবানের মতো শরীরে দেয়। গ্রামের মানুষ, সাধারণ মানুষ কী বলতে পারবে? এটার কোনও দৃষ্টান্ত নেই। এটা ব্যবহার করা হয়নি। নির্বাচন বেশি দূর নেই। হঠাৎ দুই একটি রাজনৈতিক বলছে, পিআর পদ্ধতির কথা। যারা ধর্মকে নিয়ে রাজনীতি করেন, তারা বলছেন। পিআর পদ্ধতিতে যোগ্য প্রার্থী বাছাইয়ের সুযোগ নেই।’ 

শনিবার (২৩ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ ট্যাংকের পাড় ময়দানে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচি উপলক্ষে জনসভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘দলের প্রতীককে ভোট দিতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে, অনেক ধরনের রাজনৈতিকবিরোধী ঘটনা ঘটতে পারে। যারা আন্দোলন সংগ্রাম রাজপথে ছিল, তাদের বাদ দিয়ে হঠাৎ কোনও বিত্তবান লোক মনোনয়ন নিতে পারে। রাজনৈতিক দলগুলো আরও বেশি কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে।’

দলের সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহের বিষয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘কোনও চাঁদাবাজ, টেন্ডারবাজ, নৈরাজ্যবাদ, গুন্ডাপান্ডা বিএনপির সাধারণ সদস্য হতে পারবে না।’

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনীতি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি