নোয়াখালীতে পরিবারের সদস্যদের আটকে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি
২৫ আগস্ট ২০২৫, ০০:৩২আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০০:৩২

নোয়াখালী পৌর এলাকায় স্বামী, শাশুড়ি ও দেবরকে আটকে রেখে এক গৃহবধূকে (১৮) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে ৭ থেকে ৮ জন যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত হানিফ (২৯) ও কামরুল (৪৫) নামের দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

রবিবার (২৫ আগস্ট) বিকালে মাইজদী পৌর বাজার এলাকা থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

আটক ব্যক্তিরা হচ্ছেন, জেলার সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের দরবেশপুর গ্রামের ওলি উল্যার ছেলে হানিফ ও একই ইউনিয়নের বাহাদিপুর গ্রামের আবুল কাশেমের ছেলে কামরুল।

ভুক্তভোগী ওই গৃহবধূ জানান, গত শুক্রবার ভোরে তাদের বাড়ি (সুবর্ণচর) থেকে পারিবারিক বিষয় নিয়ে রাগ করে বের হয়ে মাইজদী চলে আসেন তার স্বামী। পরে স্বামীর পেছন পেছন অন্য একটি গাড়ি নিয়ে মাইজদী পৌর বাজার আসেন তিনি। সকাল ৭টার দিকে তারা দুজন পৌর বাজারের একটি দোকানের সামনে বাক-বির্তকে লিপ্ত হন। এক পর্যায়ে হানিফসহ দুজন এগিয়ে এসে ছেলেটি কে জানতে চাইলে—তিনি স্বামী বলে তাদের জানান। তারপরও হানিফসহ ওই দুজন তার স্বামীর ওপর ক্ষিপ্ত হয়ে তাকে মারধর শুরু করে।

তিনি জানান, এরপর বিষয়টি সমাধান করে দেওয়ার কথা বলে তাদের পৌর বাজারের একটি পরিত্যক্ত ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যায়। সেখানে হানিফদের সঙ্গে আরও ৪ থেকে ৫ জন যুক্ত হয়ে তার স্বামীকে একটি কক্ষে ও তাকে আরেকটি কক্ষে নিয়ে যায়। পরে বিষয়টি মোবাইলে স্বামী তার মা ও ছোট ভাইকে জানালে ঘটনাস্থলে আসেন। এসময় দ্বিতীয় তলার সিঁড়ির নিচে থাকা আরও কয়েকজন তার মা ও ছোট ভাইকে একই কক্ষে আটক করে রাখে। পরবর্তী সময়ে তারা পাশের কক্ষে ভুক্তভোগীকে ধর্ষণের চেষ্টা চালায় এবং তার পরনের জামা-কাপড় ছিঁড়ে ফেলে। ধর্ষণের চেষ্টাকারীদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে ওই কক্ষ থেকে বের হয়ে দ্বিতীয় তলার ছাদ থেকে নিচে লাফ দিয়ে পড়েন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে অভিযুক্ত দুজনকে আটক করেছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় মামলা দায়ের করেছে। অভিযুক্ত অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

/এমকেএইচ/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি