কুমিল্লা কারাগারে হাজতির সন্তান প্রসব

কুমিল্লা প্রতিনিধি
২৭ আগস্ট ২০২৫, ০১:৪৩ আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০১:৪৩

কুমিল্লা কারাগারে হত্যা মামলার এক আসামি সন্তান প্রসব করেছেন। সোমবার (২৫ আগস্ট) ওই হাজতি সন্তান প্রসব করেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (২৬ আগস্ট রাত ১০টা) দুজনে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে কারাবন্দি ওয়ার্ডে ভর্তি আছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন।

ওই হাজতির নাম স্মৃতি আক্তার। তিনি কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের মজিদপুর গ্রামের হোসেন মিয়ার স্ত্রী। গত ১১ আগস্ট তিনি একটি হত্যা মামলার আসামি হয়ে কুমিল্লা কারাগারে আসেন।

কুমিল্লা কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বলেন, ‘ওই নারীর প্রসবব্যথা উঠলে আমরা তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। পরে চিকিৎসক জানান তার সিজারিয়ান অপারেশন করতে হবে। আমরা তার পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করতে না পেরে তাৎক্ষণিক অনুমতি দিই। দুপুরে তিনি কন্যাসন্তান প্রসব করেন। আমরা তার চিকিৎসাসেবা, খাবারের ব্যবস্থা ও শিশুর জন্য পোশাকসহ যাবতীয় সকল ব্যবস্থা করেছি।’

/কেএইচটি/
সম্পর্কিত
‘সাজাপ্রাপ্তদের ফেরতের বিষয়ে ভারত থেকে সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি’
ঢামেক হাসপাতালে দুই কারাবন্দির মৃত্যু
কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
সর্বশেষ খবর
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে