ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৭ আগস্ট ২০২৫, ০৫:৩১আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০৫:৩১

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল এলাকায় ট্রাকচাপায় নাহিদ রেজা রাসেল (৩৫) নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল আশুগঞ্জ বাজারসংলগ্ন এলাকার আব্দুল মোতালিবের ছেলে। তিনি শহরের ডাচ বাংলা ব্যাংকে কর্মরত ছিলেন। তা ছাড়াও তিনি আশুগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতা ছিলেন। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

এ ব্যাপারে নিহত রাসেলের বন্ধু ও ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি কাজী আসফাক শফিক আনান জানান, মঙ্গলবার রাতে রামরাইল এলাকায় একটি পাম্পে মোটরসাইকেলে তেল ভর্তি করে মহাসড়কে উঠার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, মোটরসাইকেলটি দুটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে ট্রাকের নিচে চলে যায়। এতে ওই ব্যাংক কর্মকর্তা গুরুতর আহত হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, নাহিদ রেজা রাসেলের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র, বর্তমান জেলা বিএনপি কমিটির ১ নম্বর সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি গভীর শোক প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, ‘রাসেল আশুগঞ্জ উপজেলা ছাত্রদলের নিবেদিতপ্রাণ ছিলেন।’ তিনি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

/কেএইচটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী