সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৯ আগস্ট ২০২৫, ০২:০০আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০২:০০

ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ প্রচারণা ও চরিত্র হননের প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সরকারের সংশ্লিষ্ট দফতরে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে জেলার অন্তত ১৯ জন সাংবাদিকের বিরুদ্ধে বানোয়াট মামলা দায়ের হয়েছে। এতে সাংবাদিক ও তাদের পরিবার চরম ভয়-ভীতির মধ্যে রয়েছেন। পাশাপাশি কিছু অসাধু ব্যক্তি ফেসবুক ও ইউটিউবে বিকৃত ও কুরুচিপূর্ণ কনটেন্ট প্রকাশ করে সাংবাদিকদের মানহানি ও মানসিক নির্যাতন চালাচ্ছে। এমনকি ৭০ থেকে ৮০ বছরের প্রবীণ সাংবাদিকদের মা-বাবাও সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন বলে অভিযোগ করা হয়।

স্মারকলিপিতে আরও দাবি করা হয়, মামলাগুলোর অভিযোগ খতিয়ে দেখলে সেগুলো অসত্য ও ভিত্তিহীন প্রমাণিত হবে। সাংবাদিকদের অভিযোগ, এসব বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেও কোনও প্রতিকার মিলছে না।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, তিনি পেশাদার সাংবাদিকদের পাশে থাকবেন এবং অপকর্মের বিরুদ্ধে অবস্থান নেবেন। পাশাপাশি গত ৫ আগস্টের পর দায়েরকৃত রাজনৈতিক মামলায় কোনও সাংবাদিক যাতে অযথা হয়রানির শিকার না হন, সে বিষয়ে গুরুত্ব সহকারে পদক্ষেপ নেওয়া হবে।

স্মারকলিপি হস্তান্তরের সময় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লাসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

/আরআইজে/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী