আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো, যেখানে ধানের শীষ থাকবে: যুবদল নেতা

কুমিল্লা প্রতিনিধি
২৯ আগস্ট ২০২৫, ১৮:২৬ আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ১৮:৪২

কুমিল্লার চান্দিনা উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল খায়েরের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা নিয়ে চলছে ব্যাপক সমালোচনা

১০ সেকেন্ডের ভাইরাল ওই বক্তব্যে যুবদল নেতা আবুল খায়েরকে বলতে শোনা গেছে, ‘ব্যালট পেপার ছাপা যখন হবে তখন দেখবো। প্রয়োজনে আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো। যেখানে ধানের শীষ থাকবে। ধানের শীষ থাকবে চান্দিনায়।’

শুক্রবার (২৯ আগস্ট) সকাল থেকে বক্তব্যটি ভাইরাল হয়। খোঁজ নিয়ে জানা গেছে, ভাইরাল ওই বক্তব্যটি গত ১৬ আগস্টের। ওই দিন বিকালে উপজেলার গল্লাই উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত সমাবেশে এ বক্তব্য দেন তিনি। 

ভাইরাল এই বক্তব্যটির বিষয়ে জানতে চান্দিনা উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল খায়েরের মোবাইল নম্বরে বেশ কয়েকবার কল করা হলেও তিনি বারবার সংযোগ কেটে দিয়েছেন।

কুমিল্লা উত্তর জেলা যুবদলের সভাপতি ভিপি শাহাবুদ্দিন ভূঁইয়া বলেন, ‘আমি বক্তব্যটি শুনিনি। শোনার আগে মন্তব্য করতে পারবো না।’ 

কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিন (ভিপি শাহীন) বলেন, ‘বক্তব্যটির বিষয়ে আমি আবুল খায়েরকে জিজ্ঞেস করেছি। তিনি জানিয়েছেন, চান্দিনায় সাবেক সংসদ সদস্য এলডিপি নেতা রেদোয়ান আহমেদ কিছু দিন আগে এক বক্তব্যে বলেছিলেন, চান্দিনায় ধানের শীষ কোনও প্রতীক থাকবে না। সেই বক্তব্যের জেরে আবেগতাড়িত হয়ে আবুল খায়ের বক্তব্যটি দিয়েছেন। তিনি কিছুক্ষণের মধ্যেই তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভে গিয়ে বিষয়টি ক্লিয়ার করবেন বলে আশ্বস্ত করেছেন।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক