রাউজানে অস্ত্র-গুলিসহ ‘সন্ত্রাসী’ মিঠু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩১ আগস্ট ২০২৫, ১৩:২৩আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ১৩:২৩

চট্টগ্রামের রাউজান থানা পুলিশের বিশেষ অভিযানে একটি যুক্তরাষ্ট্রের তৈরি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলিসহ ‘এক সন্ত্রাসীকে’ গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তির নাম মো. রাজু ওরফে মিঠু (২৫)। সে ওই এলাকার আলী আকবরের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে চারটি মামলা রয়েছে। সে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন।

ওসি জানান, শনিবার (৩০ আগস্ট) বিকালে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পলোয়ানপাড়া উজির মিয়ার ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

অভিযানে ১টি যুক্তরাষ্ট্রের তৈরি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৭ রাউন্ড গুলি এবং একটি অস্ত্রের কাঠের বাটসহ মিঠুকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মিঠু বিদেশি অস্ত্রের বৈধ কোনও লাইসেন্স দেখাতে পারেনি। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিঠু পুলিশকে জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র-গুলি দিয়ে নোয়াপাড়া এলাকায় চাঁদাবাজি, অপহরণ, অস্ত্র ক্রয়-বিক্রয়সহ বিভিন্ন অপরাধ সংঘটিত করে আসছিল। অস্ত্র ও গুলি উদ্ধারের বিষয়ে উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম বাদী হয়ে রাউজান থানায় মামলা দায়ের করেছেন।

/কেএইচটি/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী