চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় বিশেষ অভিযানে গ্রেফতার ৮

চবি প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে টানা দুই দিনের সংঘর্ষের ঘটনায় মামলা দায়েরের পর বিশেষ অভিযান চালিয়ে আট জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) ভোররাতে হাটহাজারী উপজেলার ফতেহপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের জোবরা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান।

গ্রেফতাররা হলেন- মো. ইমরান হোসেন (৩৫), হাসান প্রকাশ হাসাঈন (২২), রাসেল ওরফে কালো রাসেল (৩০), মো. আলমগীর (৩৫), মো. নজরুল ইসলাম (৩০), মো. জাহেদ (৩০), মো. আরমান (২৪) ও মো. দিদারুল আলম (৪৬)।

এ ঘটনার পর মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় একটি মামলা দায়ের করে। মামলায় ৯৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও প্রায় এক হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন জানান, মামলা দায়েরের পরপরই পুলিশের বিশেষ অভিযান শুরু হয়। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ইতোমধ্যে বহু মানুষ আহত হয়েছেন। এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ক্যাম্পাস ও আশপাশের এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তৎপর রয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী