কুমিল্লায় হাসনাত আবদুল্লাহ

হোন্ডা-গুন্ডার রাজনীতি আর চলবে না, জনগণের পাশে থাকতে জনপ্রতিনিধি হওয়ার দরকার নেই

কুমিল্লা প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪৯ আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪৯

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘এনসিপি হলো ইনসাফের পক্ষের রাজনৈতিক দল। আপনি যদি ইনসাফের পক্ষে থাকেন, তাহলে ধরে নেবো আপনি এনসিপির পক্ষের লোক। এসসিপি করে বেইনসাফি কাজ করার কোনও সুযোগ নেই। এনসিপির নেতা হয়ে বেইনসাফি কাজ করবে, আবার প্রোগ্রামে হাজার হাজার লোক নিয়ে আসবে, সেটা আমাদের দরকার নেই।’

তিনি বলেন, ‘যেভাবে রাজনীতি করা উচিত, সেভাবেই রাজনীতি করবো আমরা। কোনও হোন্ডা-গুন্ডার রাজনীতি এনসিপিতে চলবে না। ১০টা, ২০টা, ৫০টা হোন্ডা নিয়ে এসে ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি করা হতো। বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছিল যে যার পেছনে যত বেশি হোন্ডা আর গুন্ডা সে তত বড় নেতা। কিন্তু নেতৃত্ব ব্যাপারটা কি এমন হওয়ার কথা ছিল? হোন্ডা-গুন্ডা দিয়ে নেতৃত্ব বাছাইয়ের সময় শেষ হয়ে গেছে। নেতার গুণাবলি থেকে নেতৃত্ব তৈরি হবে। মনে রাখতে হবে জনগণের পাশে থাকতে এমপি-চেয়ারম্যান-মেম্বার হওয়ার দরকার নেই।’

রবিবার (০৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে কুমিল্লার দেবীদ্বার উপজেলার বড়কামতা ইউনিয়নের ব্রাহ্মণখাড়া গ্রামে এনসিপি আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘সত্যের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রতিটি গ্রাম-মহল্লা ইউনিয়নভিত্তিক সবাইকে এক হয়ে অপশক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। অবিচার-অনাচারের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এনসিপি সর্বদা সত্যের পক্ষে আছে। আপনারা সত্যের পথে থাকলে, ন্যায়ের পথে থাকলে আমি হাসনাত আবদুল্লাহ সর্বদা আপনাদের পাশে থাকবো।’

জনগণের পাশে থাকতে জনপ্রতিনিধি হওয়ার দরকার হয় না উল্লেখ করে হাসনাত বলেন, ‘জনগণের পাশে থাকতে এমপি, চেয়ারম্যান বা মেম্বার হওয়ার দরকার নেই। সত্য কথা বলতে, জনগণের পাশে থাকতে আপনি ভালো মানুষ হলেই যথেষ্ট। আমরা চাই আপনারা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সত্যের পক্ষে দাঁড়িয়ে থাকেন। সত্য বলার জন্য রাজনৈতিক শেল্টারের প্রয়োজন নেই। তবে সত্য বলার পর আপনাকে যদি কেউ বাধা দেয়, কেউ যদি জুলুম করে—তবে আমি আপনাদের পাশে এসে দাঁড়াবো।’

দেবীদ্বার উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী জামাল মোহাম্মদ কবিরের সভাপতিত্বে উঠান বৈঠকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংগঠক মো. আরমান হোসাইন। এ সময় বক্তব্য দেন শিক্ষকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

/এএম/
সম্পর্কিত
ফ্যামিলি কার্ড প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে হাসনাত বললেন, ‘এটাই কি তাহলে আই হ্যাভ আ প্ল্যান’
এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
দুর্গাপূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করবে এনসিপি: নাহিদ ইসলাম
সর্বশেষ খবর
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
৯ মাসে ১৭১ মৃত্যু ‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক