চট্টগ্রামে নিজ বাসায় প্রবাসী খুন, স্ত্রীসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৯আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৯

চট্টগ্রাম নগরীতে নিজ বাসায় ছুরিকাঘাতে মো. আকিব (৩২) নামে এক প্রবাসী খুন হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে নগরীর চান্দগাঁও থানার পাঠানিয়াগোদা এলাকায় এক বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ নিহতের স্ত্রীসহ দুজনকে আটক করেছে।

নিহত মো. আকিব (৩২) কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা হলেও চট্টগ্রাম নগরীর পাঠানিয়াগোদা এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় ছিলেন।

আটক দুজন হলেন- আকিবের স্ত্রী পুষ্প (২৫) ও সাইফুল ইসলাম (৩০) নামে এক যুবক। সাইফুলের বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আকিব দুবাইপ্রবাসী। মাসখানেক আগে দেশে এসেছেন। দেশে ফেরার পর আকিব তার স্ত্রীর সঙ্গে এক যুবকের প্রেমের সম্পর্কের বিষয় জানতে পারেন। এ নিয়ে তাদের মধ্যে নিয়মিত ঝগড়া হচ্ছিল। শনিবার রাত ৮টার দিকে সাইফুল আকিবের বাসায় যান। এ সময় তিন জনের মধ্যে ঝগড়া শুরু হয়। পুষ্প ও সাইফুল মিলে আকিবকে মারধর শুরু করে। একপর্যায়ে সাইফুল আকিবকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। ধস্তাধস্তিতে সাইফুলও আঘাত পান। তখন প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে ওই বাসায় গিয়ে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক আকিবকে মৃত ঘোষণা করেন।’

আটক সাইফুল ও পুষ্পর বিরুদ্ধে নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হচ্ছে বলে জানিয়েছেন ওসি।

/কেএইচটি/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী