পাশাপাশি দাফন করা হলো কুবি শিক্ষার্থী মেয়ে ও তার মাকে

কুবি প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩৩আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা ফাতেমা আক্তারের জানাজা শেষে একই কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বাদ মাগরিব কুমিল্লার সুজানগর এলাকায় তাদের নিজ গ্রামে সুজানগর সুন্নিয়া জামে মসজিদ প্রাঙ্গণে পৃথক দুটি জানাজা ও দোয়া শেষে তাদের দাফন করা হয়।

প্রথমে মায়ের জানাজা নামাজের ইমাম ছিলেন হাফেজ কাউসার এবং সুমাইয়ার জানাজা নামাজের ইমাম ছিলেন সুজানগর সুন্নিয়া জামে মসজিদের ইমাম মোহাম্মদ ফজলুল করিম।

এ সময় বক্তব্য দেন কুমিল্লা মহানগরের জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদ। তিনি বলেন, ‘প্রশাসনের আরও জোরালো ভূমিকা পালন করতে হবে। অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাবে বিচার হবে না- তা হতে পারে না। ২৪ ঘণ্টার মধ্যে এই ঘটনার সঙ্গে যারা জড়িত যেই হোক তাকে খুঁজে বের করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় আনতে হবে।’

সুমাইয়া আফরিনের বড় ভাই মোহাম্মদ তাজুল ইসলাম ফয়সাল বলেন, ‘গত অক্টোবরে আমার বাবা মারা গেছেন আজকে এখানে আমার মা এবং একমাত্র বোনের লাশ নিয়ে আমি দাঁড়িয়ে আছি। যার বাবা-মা মারা যায় তারাই বোঝে এর দুঃখ বেদনা।’

উল্লেখ্য, সোমবার সকালে কুমিল্লা নগরীর কালিয়াজুরীতে নিজ বাসা থেকে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিন বেগমের লাশ উদ্ধার করে পুলিশ।

/এফআর/
সম্পর্কিত
আর্জেন্টিনার আরেক সমর্থকের মৃত্যু
কারখানার বাথরুম থে‌কে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
৩০ ঘণ্টা পর সেতুর নিচে ভেসে উঠলো বর্ণার লাশ
সর্বশেষ খবর
‘প্রশ্নফাঁস জাতীয় উদ্বেগের বিষয়’, দোষীদের কঠোর শাস্তির নির্দেশ মোদির
‘প্রশ্নফাঁস জাতীয় উদ্বেগের বিষয়’, দোষীদের কঠোর শাস্তির নির্দেশ মোদির
এবার মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন সেই মোজাফফর
এবার মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন সেই মোজাফফর
স্ত্রী হত্যা মামলায় ৯ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
স্ত্রী হত্যা মামলায় ৯ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
ভিডিও ভাইরালের পর জামায়াত এমপি বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, বিয়ে কবে হয়েছে?
ভিডিও ভাইরালের পর জামায়াত এমপি বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, বিয়ে কবে হয়েছে?
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন