সংস্কারের বিষয়টি প্রথম এসেছে বিএনপির হাত দিয়ে: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২৫, ২২:৪১আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২২:৪১

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘একটি নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু দায়িত্বে আছে, আমরা আশা করছি দল মত নির্বিশেষে যারাই প্রার্থী হবে, ভোট দিতে যাবেন, প্রচারণা চালাবেন, সবাই সমান সুযোগ পাবেন, ভোট হবে নিরপেক্ষ।’

সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা চুন্টা উচ্চ বিদ্যালয় মাঠে গ্রামবাসী আয়োজিত লাঠি খেলা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, ‘আমি আশা করছি, গত ১৫ বছর ভোটের যে কবর রচনা হয়েছিল, সেই সংস্কৃতি থেকে বাংলাদেশ বের হয়ে এসে একটা নতুন গণতন্ত্রের পথে বাংলাদেশ তার যাত্রা শুরু করবে।’

সংস্কার প্রসঙ্গে টেনে তিনি বলেন, ‘সংস্কারের বিষয়টি বাংলাদেশে প্রথম উচ্চারিত হয়েছে বিএনপির হাত দিয়ে।’

বিএনপি নেত্রী বলেন, ‘আপনারা জানেন, খালেদা জিয়া ভিশন ২০৩০ একটা ডকুমেন্ট দিয়েছিলেন সেখানে তিনি তার সংস্কার ভাবনা, সর্বপ্রথম ২০১৬ সালে তুলে ধরেন। তারপর বিএনপি ২৭ দফা, ৩১ দফা সব কিছুই সংস্কারের অংশ। আর বিচারে কথা যদি বলি, বাংলাদেশে আওয়ামী লীগের হাতে বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে একেবারেই তৃণমূলের সমর্থক পর্যন্ত যেভাবে অত্যাচারিত হয়েছে আর কোনও দলের মানুষ কিন্তু এত অত্যাচারের শিকার হয়নি।’

তিনি বলেন, ‘সুতরাং বিচার বিএনপির হাত ধরেই যতটা সুষ্ঠু সঠিক হবে, আমি মনে করি না আর কোনও সরকারের পক্ষে এতটা সুষ্ঠু এবং সঠিক বিচার করা সম্ভব হবে।’

অনুষ্ঠানে গ্রামবাসীসহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী