বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও তার মায়ের লাশ উদ্ধারের ঘটনায় আটক দুই

কুবি প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:১১আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিন বেগমের লাশ উদ্ধারের ঘটনায় দুই জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে তদন্তের স্বার্থে নামপরিচয় প্রকাশ করা হচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম।

জানা গেছে, আটক হওয়া দুই জনই পেশায় কবিরাজ। একজনের নাম আব্দুর রব (৭৩)। বাড়ি নাঙ্গলকোট। সোমবার (৮ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছিল র‍্যাব।

ওসি মহিনুল ইসলাম বলেন, এখন পর্যন্ত দুই জনকে আটক করা হয়েছে। যথেষ্ট প্রমাণও রয়েছে। তবে, তদন্তের স্বার্থে আর কিছু বলা যাচ্ছে না। প্রেস ব্রিফিং করে বিস্তারিত বলা হবে।

উল্লেখ্য, সোমবার সকালে কুমিল্লা নগরীর কালিয়াজুরীতে নিজ বাসা থেকে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিন বেগমের লাশ উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

/এফআর/
সম্পর্কিত
স্ত্রী হত্যা মামলায় ৯ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়া খুলে পালালেন আসামি
ছাত্রাবাসে নারীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ
সর্বশেষ খবর
‘প্রশ্নফাঁস জাতীয় উদ্বেগের বিষয়’, দোষীদের কঠোর শাস্তির নির্দেশ মোদির
‘প্রশ্নফাঁস জাতীয় উদ্বেগের বিষয়’, দোষীদের কঠোর শাস্তির নির্দেশ মোদির
এবার মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন সেই মোজাফফর
এবার মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন সেই মোজাফফর
স্ত্রী হত্যা মামলায় ৯ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
স্ত্রী হত্যা মামলায় ৯ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
ভিডিও ভাইরালের পর জামায়াত এমপি বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, বিয়ে কবে হয়েছে?
ভিডিও ভাইরালের পর জামায়াত এমপি বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, বিয়ে কবে হয়েছে?
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন