চট্টগ্রাম বন্দরে কনটেইনার ভেঙে মালামাল চুরির সময় আটক ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৪আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৪

চট্টগ্রাম বন্দর অভ্যন্তরে ১৩ নম্বর শেডে কনটেইনারের সিল ভেঙে মালামাল চুরির সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আটক ব্যক্তির নাম মো. সাইফুল ইসলাম রুবেল (৩৪)। এ সময় তার কাছ থেকে কাপড়ের রোল ৭টি, ৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় একটি ট্রাকও জব্দ করা হয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানান, শুক্রবার সকালে বন্দরের জিসিবি এলাকায় ১৩ নম্বর শেডে আনস্টাফিংয়ের জন্য অপেক্ষারত একটি কনটেইনারের সিল ভেঙে মালামাল চুরির সময় সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। বন্দর নিরাপত্তা বিভাগ দ্রুততম সময়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাইফুল ইসলাম রুবেল নামে একজনকে আটক করে। এ সময় তার কাছ থেকে কাপড়ের রোল ও ইয়াবা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে সাইফুল ইসলাম রুবেল জানায়, সে একটি কোম্পানির শিট কয়েল পরিবহনের জন্য বন্দরে ট্রাক নিয়ে প্রবেশ করে। সুযোগ পেয়ে কনটেইনার ভেঙে মালামাল চুরির চেষ্টা করে। তাকে বন্দর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী