পেটের ভেতরে করে ইয়াবা পাচার, ধরা পড়লো এক্স-রেতে

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৫আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৫

কক্সবাজারের টেকনাফে অভিনব কৌশলে পেটের ভেতরে করে ইয়াবা পাচারকালে মো. জাহিদুল্লাহ (১৯) নামে এক তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন টেকনাফ (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর হাসপাতাল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হলে যাত্রী জাহিদুল্লাহ পালানোর চেষ্টা করেন। পরে তাকে ধাওয়া করে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অসংলগ্ন আচরণ করায় সন্দেহ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। এক্স-রে পরীক্ষায় তার পেটের ভেতরে অসংখ্য ডিম্বাকৃতির বস্তু ধরা পড়ে। পরে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে পেটের ভেতরে কালো টেপে মোড়ানো ৪০টি ছোট পোটলায় ২ হাজার ইয়াবা বহন করছে। বিশেষ প্রক্রিয়ায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

বিজিবির অধিনায়ক জানান, জাহিদুল্লাহ দীর্ঘদিন ধরে এভাবে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত। আটক আসামি ও উদ্ধার ইয়াবা, মোবাইল ফোন এবং একটি পাওয়ার ব্যাংক টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক ও চোরাচালান দমনে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

/কেএইচটি/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি