কুমিল্লায় সড়কে চার জন নিহতের ঘটনায় চালক গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:২৭আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:২৭

কুমিল্লার পদুয়ার বাজার পল্লী বিদ্যুতের সামনের ইউটার্নে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের চার জন নিহতের ঘটনায় করা মামলার আসামি গাড়িচালককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ফেনী সদর থানার ফতেহপুর স্টার লাইন ফিলিং স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার লরি চালক মো. আরিফ হোসেন নোয়াখালীর সুধারাম থানার নূর হোসেনের ছেলে। ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‌‘গত ২২ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে দুর্ঘটনায় চার জন নিহত হন। ঘটনাটি এলাকায় ব্যাপক শোকের সৃষ্টি করে। এ ঘটনায় লং ভেহিক্যালটির চালককে গ্রেফতার করেছি আমরা।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর সোয়া ১২টার দিকে লরিটি ঢাকার দিকে যাচ্ছিল। অন্যদিকে পদুয়ার বাজার ইউটার্নে উল্টো পথে চলছিল ওই প্রাইভেটকার। এ সময় একটি বাস ও অটোরিকশা হঠাৎ সামনে চলে এলে চালক লরির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তিনি ইউটার্ন করে চট্টগ্রামমুখী লেনে নিয়ে গেলে লরির উল্টে যায়। এতে ওই প্রাইভেটকারটি লরির নিচে পড়ে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাইভেট কারে থাকা চার জন নিহত ও তিন জন হন। তারা বরুড়া থেকে কুমিল্লা শহরের দিকে যাচ্ছিলেন।

/এএম/ 
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের