দুর্গাপূজা উপলক্ষে আখাউড়া দিয়ে ভারতে গেলো ১১৯২ কেজি ইলিশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:১২ আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:১২

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথম চালানে ১ হাজার ১৯২ কেজি ইলিশ ভারতের ত্রিপুরা রাজ্যে রফতানি হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে ২টি পিকআপে করে মাছগুলো ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় পৌঁছায়।

প্রতি কেজি ইলিশের দাম ধরা হয়েছে ১২.৫ মার্কিন ডলার। এসব ইলিশ ভারতে রফতানি করেছে যশোরের বেনাপোলের রফতানিকারক প্রতিষ্ঠান মেসার্স মাহতাব অ্যান্ড সন্স। ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার পরিতোষ বিশ্বাস মাছগুলো আমদানি করেছেন।

রফতানিকারক প্রতিষ্ঠানের পক্ষে আখাউড়া সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স সাকিয়াত কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী ফারুক মিয়া ও উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, ‘এবার দুর্গাপূজা উপলক্ষে শর্তসাপেক্ষে বাংলাদেশ থেকে ১২০০ টন ইলিশ ভারতে রফতানির অনুমোদন দিয়েছে সরকার। মোট ৩৭টি প্রতিষ্ঠান এসব ইলিশ রফতানির অনুমতি পেয়েছে। প্রতি কেজির দাম সাড়ে ১২ ডলার নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার প্রথম চালানে ১১৯২ কেজি মাছ ভারতের ত্রিপুরায় পাঠানো হয়েছে।’

স্থলবন্দরের মাছ রফতানিকারক মো. নেছার উদ্দিন ভূঁইয়া বলেন, ‘বৃহস্পতিবার দুটি পিকআপে ৫৩টি বক্সে ১১৯২ কেজি ইলিশ পাঠানো হয়েছে। বিকালে আরও কিছু ইলিশ পাঠানোর কথা রয়েছে। পর্যায়ক্রমে এ স্থলবন্দর দিয়ে আরও প্রায় ৯০ টন ইলিশ ভারতের ত্রিপুরায় রফতানির কথা রয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকেশ্বরী মন্দিরে বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক