সাজেক থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো পর্যটকের

কুমিল্লা প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪ আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪

সাজেক ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক পর্যটক নিহত হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পদুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত লিওন মাহামুদ (৩০) শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার শরীয়তপুর গ্রামের মতিউর রহমানের ছেলে। সন্ধ্যায় মিয়াবাজার হাইওয়ে থানার ওসি মো. সাহাব উদ্দিন তথ্যটি নিশ্চিত করেন।

নিহতের সঙ্গে ভ্রমণে যাওয়া বন্ধু তৌহিদুল ইসলাম বলেন, ‘গত শনিবার রাতে ঢাকার মিরপুর শেখেরপাড়া থেকে দুই বন্ধু মোটরসাইকেলে করে রবিবার সকালে সাজেক পৌঁছাই। তিন দিন থাকার পর আজ (বুধবার) সকাল ১০টায় মোটরসাইকেল নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হই। মহাসড়কে চলতে চলতে বন্ধু লিওনের গাড়িটি পেছনে পড়ে যায়। তার জন্য থেমে পেছন ফিরে তাকিয়ে দেখি অনেকগুলো লোক জড়ো হয়েছে। সেখানে গিয়ে দেখি বন্ধু লিওনের দেহ মহাসড়কে পড়ে আছে। উপস্থিত লোকজন থেকে জানতে পারলাম অজ্ঞাতনামা একটি বাস তাকে ধাক্কা মেরে চলে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।’

চৌদ্দগ্রাম মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শামীম জানান, মহাসড়কের পদুয়া এলাকায় অজ্ঞাতনামা একটি বাস মোটরসাইকেল আরোহীকে ধাক্কা মেরে চলে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
কক্সবাজারে নিহত ৬ জনই একই পরিবারের
কুড়িগ্রামে ট্রাকচাপায় মা ও তার দুই সন্তানসহ নিহত ৫
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
সর্বশেষ খবর
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে