চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, ২০ বছর পর ৩ জনের যাবজ্জীবন

কুমিল্লা প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৮ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৮

কুমিল্লায় জসিম উদ্দিন নামের এক চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় করা মামলায় তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

ঘটনার প্রায় ২০ বছর পর মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ (৫ম) আদালতের বিচারক ফরিদা ইয়াসমিন এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. এনামুল হক সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্তরা হলো- চৌদ্দগ্রামের মোবারক হোসেন, আবদুল মালেক ও নুরুল ইসলাম। তারা পলাতক।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৬ সালের ১ জানুয়ারি সন্ধ্যায় চৌদ্দগ্রামের মিয়াবাজার থেকে মোবারক ও মালেক ময়নামতির দেবপুরে যাওয়ার কথা বলে জসিমের অটোরিকশায় ওঠে। পদুয়ার বাজারে তাদের সঙ্গে নুরুল ইসলামও গাড়িতে ওঠে। দেবপুর এলাকার বিন্দিয়ার চরে জসিমকে হত্যা করে সেতুর নিচে ফেলে অটোরিকশা ছিনতাই করে তারা। ওই দিনই লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন অজ্ঞাতনামাদের আসামি করে বুড়িচং থানায় হত্যা মামলা করেন থানার এএসআই কাজী মাছুমুর রহমান। পরে মোবারককে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে ওই এলাকার বাসিন্দা আব্দুল মান্নানের গ্যারেজ থেকে ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করে পুলিশ। ২০০৯ সালে মামলাটি কুমিল্লা দায়রা জজ আদালতে নথিভুক্ত হয়। ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মোবারক, মালেক ও নুরুল ইসলামকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা দেন আদালত। পাশাপাশি আব্দুল মান্নান ও মো. সাইফুল ইসলামকে খালাস দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এনামুল হক সরকার বলেন, ‘মামলার শুনানির শেষপর্যায়ে এসে দণ্ডপ্রাপ্ত মোবারক, মালেক ও নুরুল ইসলাম পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে এখনও গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।’

/এএম/
সম্পর্কিত
এক খুনের রহস্য উদ্ঘাটন করতে ২০০ সিসি ক্যামেরার ফুটেজ দেখেছে পুলিশ
বোনের বিয়েতে দাওয়াত দেয়নি কেন জানতে গিয়ে ছুরিকাঘাতে ভাইকে হত্যা
বন্ধুকে মেরে নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মাথার খুলিসহ ৭৭টি হাড় উদ্ধার
সর্বশেষ খবর
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে