রাঙ্গুনিয়ায় ১৪ মামলার আসামি ‘শীর্ষ সন্ত্রাসী’ তোফায়েল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ অক্টোবর ২০২৫, ১৮:৪১ আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ১৮:৪১

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মোহাম্মদ তোফায়েল আহমেদ ওরফে তোলাইয়া (৫২) সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন। তিনি ওই এলাকার আলোচিত সন্ত্রাসী কামাল গ্রুপের প্রধান কামালের ছোট ভাই।

বুধবার (১ অক্টোবর) দুপুরে হাটহাজারী উপজেলার মদুনাঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানিয়েছেন, তোফায়েল দীর্ঘ সময় ধরে সরফভাটা এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক ব্যবসা এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে ত্রাস সৃষ্টি করে আসছিলেন। তার বিরুদ্ধে চট্টগ্রামের রাউজান, চন্দ্রঘোনা ও রাঙ্গুনিয়া থানায় খুন, চাঁদাবাজি, ডাকাতি, মাদক ও চুরিসহ ১৪টি ফৌজদারি মামলা দায়ের রয়েছে। গ্রেফতার সন্ত্রাসী তোফায়েল রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত আবুল কালামের ছেলে।

জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের অন্তর্ভুক্ত টাস্কফোর্স-৪ (৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড)-এর রাঙ্গুনিয়া সেনাক্যাম্প সরফভাটা এলাকাসহ পুরো উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে চিরুনি অভিযান পরিচালনা করছে। সেনাবাহিনীর কঠোর নজরদারির কারণে তোফায়েল সম্প্রতি সরফভাটা এলাকা ত্যাগ করে হাটহাজারী উপজেলার মদুনাঘাট এলাকায় আশ্রয় নেয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত হলে বুধবার দুপুরে তাকে আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে রাঙ্গুনিয়া দক্ষিণ থানা পুলিশের একটি প্রতিনিধিদলের কাছে হস্তান্তর করা হয়।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানিয়েছেন, তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর পাশাপাশি নতুন অভিযোগগুলোকেও তদন্তপূর্বক আইনি প্রক্রিয়ায় আনা হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতার ৭ জনের পাঁচজনই সরকারি কর্মচারী
সর্বশেষ খবর
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
৯ মাসে ১৭১ মৃত্যু ‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক