উবায়দুল মোকতাদিরের ফাঁসির দাবিতে হেফাজতের বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২৫, ১৪:১৬আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ১৪:১৬

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সব জামিন না মঞ্জুর করা এবং ব্রাহ্মণবাড়িয়া দায়েরা জজ আদালতে এনে তার বিচারকার্য সম্পন্ন করে দ্রুত ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে, হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া শাখার নেতাকর্মীরা।

রবিবার (৫ অক্টোবর) সকালে শহরের পৌর মুক্তমঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাউতলী মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে কাউতলী মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের জেলা শাখার সভাপতি মুফতি মোবারক উল্লাহ, সাধারণ সম্পাদক মুফতি আলী আজম কাসেমী, সিনিয়র সহ-সভাপতি মুফতি বুরহান উদ্দিন কাসেমী, দফতর সম্পাদক বেল্লাল হোসেন, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী আবদুল্লাহ আল জিহান মাহমুদ।

সমাবেশে হেফাজতের নেতারা বলেন, আলেম-ওলামাদের পূণ্যভূমি ব্রাহ্মণবাড়িয়াতে উবায়দুল মোকতাদির চৌধুরী ওলামাদের রক্ত ঝরিয়েছেন। গত ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী আন্দোলনে মোকতাদির চৌধুরীর প্রত্যক্ষ মদতে ব্রাহ্মণবাড়িয়া জেলায় ১৬ ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে। গত ২০২৪ এর গণআন্দোলনে হেফাজতের নেতাকর্মীদের আত্মত্যাগের মধ্যে দিয়ে অন্তর্বতী সরকার গঠন হয়েছে। তাই অন্তর্বতী সরকারকে দ্রুত শাপলা চত্বর হত্যাকাণ্ডসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার আলেমদের ওপর অত্যাচারের বিচার করার দাবি জানান।

এ সময় সমাবেশ থেকে মোকতাদির চৌধুরীর দ্রুত বিচারকার্য শেষ করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়ার দাবি জানান তারা।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের