ফেনী ক্যাডেটে ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত দাবি

রফিকুল ইসলাম, ফেনী
৩০ মার্চ ২০১৬, ২০:৩০আপডেট : ৩০ মার্চ ২০১৬, ২০:৩১

অষ্টম শ্রেণির ছাত্রী লামিয়া তাবাসসুম তুবার ফেনী গার্লস ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী লামিয়া তাবাসসুম তুবার (১৩) অস্বাভাবিক মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছেন স্বজনরা। পাশাপাশি এ ঘটনার সুষ্ঠু তদন্তও দাবি করেছেন তারা।
নিহত তুবার ছোট খালা শামীমা শিমু টেলিফোনে বাংলা ট্রিবিউনকে বলেন, তুবা শুধু পড়াশোনায় ভালো ছিল না সে খেলাধুলায়ও কলেজের সিনিয়রদের থেকেও এগিয়ে থাকতো। সে প্রায়ই তার বাবা-মাকে সিনিয়রদের নির্যাতনের কথা বলতো। কিন্তু তার বাবা-মা কুমিল্লা ক্যাডেট কলেজের শিক্ষক হওয়ায় কখনও অভিযোগ করেননি।
এ সময় তিনি ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানান।
নাম প্রকাশ না করা শর্তে তুবার এক আত্মীয় বাংলা ট্রিবিউনকে বলেন, তুবা যদি গলায় ফাঁস দিয়েই থাকে তবে তার হাতের চারটি আঙুলে কেন রক্ত জমাট বাঁধা ছিল?
তুবার সহপাঠীরা জানায়, ঘটনার আগের দিন (২১ মার্চ) তুবা ক্লাস টিউটিরিয়াল পরীক্ষায় ইংরেজিতে ৭৪ নম্বর পাওয়ায় বেশ হতাশ হয়ে পড়ে। পরে বিভাগের শিক্ষক শওকত হোসেন কাছে খাতা দেখতে গেলে শিক্ষককে না পেয়ে এক কর্মচারীর কাছ থেকে খাতা নিয়ে আসে। পরে খাদিজা হাউজের টিউটর খন্দকার আব্দুল মান্নান তুবার কাছ থেকে লিখিত স্টেটমেন্ট নেন ও আনুষ্ঠানিক কৈফিয়ত তলব করেন। সে সময়ও তুবাকে ভেঙে পড়তে দেখা যায়।
স্বজনদের অভিযোগ, ঘটনার দিন (২২ মার্চ) তুবার বড় খালা ও মামা ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ করতে গেলে সেটা বৈধ অভিযোগ নয় বলে তাদের ফিরিয়ে দেয় পুলিশ।
এ বিষয়ে ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুব মোর্শেদ বিষয়টি অস্বীকার করে বলেন, একমাত্র নিহতের বাবা-মার কাছ থেকেই তারা অভিযোগ গ্রহণ করবেন।
ফেনী সদর হাসপাতালের আরএমও অসীম কুমার সাহা বাংলা ট্রিবিউনকে বলেন, আত্মহত্যাজনিত কারণে তুবার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আর নখে রক্ত জমাট বাঁধার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, তুবার নখে তারা কালির দাগ পেয়েছেন, যা ময়নাতদন্তে একাধিকবার পরীক্ষা করা হয়েছে।
ফেনী গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ জাহানারা চেীধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ঘটনার আগের দিন তুবা তার মা বাবার সঙ্গে কথা বলতে একাধিকবার ফোন করলেও তারা ফোন ধরেননি।
গত ২২ মার্চ সকালে ফেনী  ক্যাডেট কলেজের বাথরুমে  ঝুলন্ত অবস্থায় তুবার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
/এসএনএইচ/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম