চাকসু নির্বাচন: ‘বৈচিত্র্যের ঐক্য’ প্যানেলের ৮ দফা ইশতেহার ঘোষণা

চবি প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২৫, ১৮:০৭আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ১৮:০৭

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) তিন যুগ পর অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে ‘বৈচিত্র্যের ঐক্য’ প্যানেল তাদের ৮ দফা ইশতেহার ঘোষণা করেছে। 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ২টার দিকে চাকসু ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে ইশতেহার উপস্থাপন করা হয়। এ সময় লিখিত ইশতেহার পাঠ করেন প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী ধ্রুব বড়ুয়া, সাধারণ সম্পাদক (জিএস) সুদর্শন চাকমা ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদপ্রার্থী জাকিরুল ইসলাম জসিম (জশদ জাকির)। 

তাদের ৮ দফা ইশতেহারে স্থান পেয়েছে নিরাপদ ক্যাম্পাস গঠন, আবাসন সমস্যা নিরসন, খাদ্য-স্বাস্থ্য-পরিবেশের উন্নয়ন, শিক্ষা ও গবেষণা, সংস্কৃতি ও ক্রীড়া, জাতিগত বৈচিত্র্য ও নারীবান্ধব ক্যাম্পাস নির্মাণ, পরিবহনব্যবস্থা উন্নয়ন এবং গণতন্ত্র-স্বায়ত্তশাসন-মানবাধিকার প্রতিষ্ঠা।

ভিপি পদপ্রার্থী ধ্রুব বড়ুয়া বলেন, ‘সন্ত্রাস-দখলদারত্ব মুক্ত নিরাপদ অ্যাকাডেমিক পরিবেশ নির্মাণে কাজ করবো। মব ভায়োলেন্স, মোরাল পুলিশিং-এর বিরুদ্ধে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে নারীর সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করবো। বিশ্ববিদ্যালয়ে প্রাণ-প্রকৃতি ও মানুষের নিরাপদ সহাবস্থান নিশ্চিত করবো।’

তিনি বলেন, ‘সন্ত্রাস ও দখলদারত্বমুক্ত নিরাপদ অ্যাকাডেমিক ক্যাম্পাস নিশ্চিতে সকল অংশীজনের মতামতের ভিত্তিতে প্রথম মাসে “ক্যাম্পাস চার্টার” প্রণয়ন করবো। এ ছাড়া ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর সকল হামলার বিচার নিশ্চিত করা, শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য ছাত্র-শিক্ষক-স্থানীয় প্রতিনিধিদের নিয়ে সমন্বয় সেল গঠন করে এক মাসের মধ্যে কার্যকর করা।’

এ সময় খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী লালতান সাং বম, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক এমদাদ উল্লাহ সাকিব, সহ-সম্পাদক শামসুন্নাহার রুমী, দফতর সম্পাদক রাম্রা সাইন মারমা, সহসম্পাদক সজিব চন্দ্র দাস, ছাত্রীকল্যাণ সম্পাদক মোছা. সুমাইয়া শিকদার, সহ ছাত্রীকল্যাণ সম্পাদক উম্মে সাবাহ তাবাসসুম শুদ্ধতা, গবেষণা ও উন্নয়ন সম্পাদক ধনরঞ্জন ত্রিপুরা, সমাজসেবা ও পরিবেশ সম্পাদক সাথোয়াং মারমা, স্বাস্থ্য সম্পাদক রিশাদ আমীন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক নিত্যানন্দ কুমারসহ প্যানেলের বাকি প্রার্থীরাও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আগামী ১৫ অক্টোবর সপ্তমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকসু নির্বাচন। ভোটগ্রহণ চলবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। এ নির্বাচনে প্রার্থী রয়েছেন ৯০৮ জন। এর মধ্যে চাকসুর ২৬টি পদের বিপরীতে ৪১৫ জন, হল সংসদে ৪৭৩ জন এবং হোস্টেল সংসদে ২০ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনে ভোটার রয়েছেন ২৭ হাজার ৫২১ জন। এর মধ্যে ছাত্র ১৬ হাজার ৮৪ জন ও ছাত্রী ১১ হাজার ৩২৯ জন।

/কেএইচটি/
সম্পর্কিত
নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি জানালানে প্রধানমন্ত্রী
ইশতেহার হলো রাজনৈতিক অঙ্গীকার, ক্ষমতায় গেলে যেন পূরণ করে: সুজন
জামায়াতের ইশতেহারে পুঁজিবাজার সংস্কার পরিকল্পনা অন্তর্ভুক্ত করায় ডিবিএ’র ধন্যবাদ
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের