গ্যাস পাম্পে বাসের সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৪

নোয়াখালী প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৫, ০৯:৪৫ আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ০৯:৪৫

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময় একটি বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বাসের চালকের সহকারী, ফিলিং স্টেশনের কর্মচারীসহ কমপক্ষে চার জন আহত হয়েছেন। দুর্ঘটনায় বাসটি ছাড়াও এর পাশে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) রাতে বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগের মীম সিএনজি ফিলিং স্টেশনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার রাত পৌনে ৯টার দিকে রামগতি-লক্ষ্মীপুর রুটে চলাচলকারী আজাদ পরিবহনের একটি যাত্রীবাহী খালি বাস গ্যাসের জন্য কেন্দুরবাগের মীম সিএনজি ফিলিং স্টেশনে আসে। গ্যাস নেওয়ার সময় হঠাৎ বিকট শব্দে বাসটির সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে বাসটি এবং এর পাশে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া চার জন আহত হন। আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহত ব্যক্তিরা হলেন- উপজেলার কেন্দুরবাগ বাজার এলাকার সিএনজিচালক রেজু মিয়া (৬৫), বাসের চালকের সহকারী বেচু মিয়া (২৬), মোহাম্মদ আরমান (২৩) ও ফিলিং স্টেশনের কর্মচারী জাবেদ হোসেন (৪০)।

চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আবুল হোসেন বলেন, বাসে গ্যাস ভর্তির প্রায় শেষ পর্যায়ে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা আহত কাউকে পাননি। তবে প্রত্যক্ষদর্শীরা কয়েকজন আহত হওয়ার তথ্য জানিয়েছেন। তাদের কারও অবস্থা গুরুতর নয়।

বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান বলেন, দুর্ঘটনার সময় বাসটিতে কোনও যাত্রী ছিল না। ঘটনার প্রায় এক ঘণ্টা পর পুলিশকে বিস্ফোরণের বিষয়টি জানানো হয়। খবর পেয়ে বাসটি জব্দ করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
রাতের আঁধারে এনসিপির জেলা কার্যালয়ে অগ্নিসংযোগ
জেনারেটর বিস্ফোরণে সাভারে মার্কেটে আগুন, পুড়েছে আটটি জেনারেটর
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক