দুর্বৃত্তের ছুরিকাঘাত: ছাত্রদল নেতার পর এবার তার বন্ধুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ অক্টোবর ২০২৫, ১০:০০ আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ১০:০০

চট্টগ্রামের হাটহাজারীতে অপু দাসের পর এবার মারা গেলেন তার বন্ধু তানিম হোসেন (৩০)। আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল ৭টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তানিম। 

অপু দাস ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকার মিন্টু দাসের ছেলে এবং চিকনদণ্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানিয়েছেন, মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে হাটহাজারী উপজেলার চৌধুরীহাট এলাকায় একটি ফুলের দোকানের সামনে কয়েকজন যুবক এসে অপু দাস ও তার বন্ধু তানিম হোসেনকে ছুরিকাঘাত করে। এতে তারা গুরুতর আহত হন। মঙ্গলবার রাত ৯টার দিকে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক অপুকে মৃত ঘোষণা করেন। আহত তানিম চিকিৎসাধীন ছিলেন। আজ সকালে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তানিমও।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেন। 

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছুরিকাঘাতে আহত অপর যুবক তানিম হোসেন আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগে, মঙ্গলবার রাতে একই ঘটনায় মারা যান অপু দাস। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। কী নিয়ে এ হত্যাকাণ্ড, তা জানার চেষ্টা চলছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
একে একে মারা গেলেন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪ জনই
উত্তরায় বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু
স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে নতুন মোড়, কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক