চাকসুর ভোটগ্রহণ দেখানো হচ্ছে ১৪টি এলইডি স্ক্রিনে

নাসির উদ্দিন রকি, চট্টগ্রাম
১৫ অক্টোবর ২০২৫, ১১:২৯আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ১১:২৯

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সরাসরি ১৪টি এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই গণনা শুরু হবে। ভোট গণনাও সরাসরি দেখানো হবে এলইডি স্ক্রিনের মাধ্যমে। 

৩৫ বছর পর অনুষ্ঠিত চাকসুর উৎসবমুখর ভোটে বাড়তি মাত্রা যোগ করেছে এই ডিজিটাল স্ক্রিন। এক কেন্দ্রের ভোটার অন্য কেন্দ্রে প্রবেশাধিকার না থাকায় তারাও এসে এই স্ক্রিনে নির্বাচন পর্যবেক্ষণ করছেন। আবার ভোট দেওয়া শেষে কেন্দ্র থেকে বেরিয়ে মনিটরে দেখছেন অনেকে। 

সরেজমিনে দেখা গেছে, চবি বিজ্ঞান অনুষদ ভোটকেন্দ্রের বাইরে স্থাপিত এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হচ্ছে ভোটগ্রহণ কার্যক্রম। বিজ্ঞান অনুষদের সামনে রাখা দুটি ডিজিটাল স্ক্রিনে নির্বাচন পর্যবেক্ষণ করছিলেন সূর্য সেন হলের শিক্ষার্থী নওশিন আরা। তিনি জানান, সকালেই এই কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি। এখন এসেছেন বন্ধুদের ভোট দেওয়া দেখতে। ডিজিটাল স্ক্রিনগুলো নির্বাচনি জবাবদিহিতার আরেকটি অনুষঙ্গ বলে জানান তিনি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক কামাল উদ্দিন জানান, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে প্রথমবারের মতো গোপন বুথ ছাড়া ভোটকেন্দ্র ও আশপাশের এলাকা সিসিটিভির আওতায় নিয়ে আসা হয়েছে। বড় স্ক্রিনের মাধ্যমে এগুলো প্রদর্শন করা হচ্ছে। এতে করে সুষ্ঠু নির্বাচন আয়োজন নিশ্চিত হবে।

চাকসুতে এবার মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৭ জন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে পাঁচটি অনুষদে, ১৫টি হলের জন্য নির্ধারিত ১৫টি কেন্দ্রে। মোট ৬০টি কক্ষে ৬৮৯টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোটগ্রহণ চলছে ব্যালট পেপারে। গণনা হবে ওএমআর মেশিনে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৯০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ১৩টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ৪১৫ জন এবং হল ও হোস্টেল সংসদে ৪৯৩ জন।

/কেএইচটি/
সম্পর্কিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেন বহিরাগতরা প্রবেশ করতে না পারে: অর্থমন্ত্রী
ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্ল্যাকার্ড হাতে দাঁড়ালেন এক নেতা
স্থানীয়দের হামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের