বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে শিবিরের অনুষ্ঠানে হামলার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৫, ১৮:৩২ আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ১৮:৩২

নোয়াখালীর কবিরহাট উপজেলায় জামায়াতের কার্যালয়ে একটি পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের আবদুল্লাহ মিয়ার হাট বাজারে ওই হামলার ঘটনা ঘটে। এ সময় ইসলামী ছাত্র শিবিরের ৩/৪ নেতাকর্মীকে মারধর করা হয়। খবর পেয়ে কবিরহাট থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে মসজিদে জামাতের সঙ্গে যেসব শিক্ষার্থী ১০ দিন একটানা নামাজ আদায় করবে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হয়। আজ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকদের কর্মবিরতি চলায় পুরস্কার বিতরণের দিন নির্ধারণ করা হয়। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকে আব্দুল্লাহ মিয়ার হাট জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে স্থানীয় বিএনপি নেতা আব্দুর রহিমের নেতৃত্বে ৮/১০ জন এসে অনুষ্ঠানে হামলা চালায়।

ছাত্রশিবিরের নোয়াখালী জেলা দক্ষিণের সেক্রেটারি আরাফাত হোসেন অভিযোগ করেন, সাধারণ ছাত্রদের নিয়ে ১০ দিনব্যাপী জামাতে নামাজ আদায় প্রতিযোগিতার শেষ দিন ছিল বৃহস্পতিবার। এ উপলক্ষে আবদুল্লাহ মিয়ারহাট জামায়াতের কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষের দিকে বিএনপির একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। তারা চেয়ার ভাঙচুর করে।

শিবিরের এ নেতার অভিযোগ, হামলায় জেলার সাবেক ও বর্তমান অফিস সম্পাদক, সাহিত্য সম্পাদকসহ চার জন হামলার শিকার হন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

তবে জামায়াতের কার্যালয়ে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন। তিনি বলেন, স্থানীয় এক ব্যক্তি চতুর্থশ্রেণিতে পড়ুয়া তার ছেলেকে মাদ্রাসায় না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে জামায়াত কার্যালয়ে দেখেন। তখন তিনি এত কম বয়সী শিক্ষার্থীকে কেন অনুষ্ঠানে আনা হয়েছে- সেটি জানতে চান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। হামলা কিংবা ভাঙচুরের অভিযোগ ঠিক নয়।

কবিরহাট থানার ওসি শাহিন মিয়া বলেন, জামায়াতের কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন নিয়ে আবদুল্লাহ মিয়ারহাটে জামায়াত ও বিএনপির কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে চাপা ক্ষোভ থাকলেও এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক