ভেদাভেদ ভুলে মিলেমিশে একসঙ্গে নির্বাচনে কাজ করতে হবে: আমির খসরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ অক্টোবর ২০২৫, ২১:১৬আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ২১:৫৩

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘নির্বাচনের কাজে কোনও ভেদাভেদ থাকতে পারবে না, অতীতে কার সঙ্গে কী হয়েছিল, কে কী করেছিল সব ভুলে যাবেন। সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে নির্বাচনি কাজে অংশ নেবেন। সুশৃঙ্খলভাবে সবাই কাজ করবেন, মানুষের বাড়ি বাড়ি যাবেন। বিএনপি যে একটি সুশৃঙ্খল দল মানুষের কাছে সে মেসেজ পৌঁছাতে হবে। সবার কাজ এক হবে না, কেউ বাড়ি বাড়ি যাবেন, কেউ লিফলেট বিতরণ করবেন, কেউ এজেন্টে থাকবেন, কেউ প্রচারণা করবেন, সবাই মিলেমিশে একসঙ্গে কাজ করতে হবে।’

শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে চট্টগ্রাম নগরীর মেহেদীবাগের বাসভবনে চট্টগ্রাম-১০ আসনের ৮ ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমির খসরু বলেন, ‘ভিন্ন ভিন্ন কৌশলে এবার নির্বাচনি কাজ করতে হবে, তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে। মানুষের দ্বারে দ্বারে যাবেন, নিজেদের মধ্যে ভেদাভেদ থাকলে তা ভুলে যাবেন। বিএনপির জনগণের দল। জনগণকে সঙ্গে নিয়ে এই নির্বাচনে বিএনপি বিজয়ী হবে।’

সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার। মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপনের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম শাহ আলম, কাজী বেলাল, মনজুর আলম, মহানগর বিএনপির সদস্য আবুল হাসেম, জাহাঙ্গীর আলম দুলাল, কামরুল ইসলাম, মামুনুল ইসলাম হুমায়ুন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সাজ্জাদ ও মহানগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মনি।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি