উপদেষ্টা মাহফুজ যে আসনে নির্বাচন করতে পারেন, জানালেন তার ভাই

রায়পুর প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২৫, ১৭:৪০আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ১৭:৪০

আগামী দিনে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম। তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের ভাই মাহবুব আলমের ভাই।

তিনি বলেছেন, ‘আগামী সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে প্রার্থী হতে পারেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।’

শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল ৫টায় লক্ষ্মীপুর রামগঞ্জের ৪নং ইছাপুর ইউনিয়ন পরিষদের সামনে এনসিপি আয়োজিত এক উঠান বৈঠক ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহবুব আলম বলেন, ‘বিগত ১৭ বছরে রামগঞ্জে উল্লেখযোগ্য কোনও উন্নয়ন হয়নি। যার ফলে রামগঞ্জ উপজেলা অবকাঠামোগতভাবে ভেঙে পড়েছে। মানুষের বাকস্বাধীনতাকে এমনভাবে হরণ করা হয়েছে, মানুষ তার চাহিদা প্রকাশ করতে পারেনি। গত ৫ আগস্টের পটপরিবর্তনের ফলে মানুষ তার মত প্রকাশের স্বাধীনতা ফিরে পেয়েছে। সেই বাস্তবতায় মানুষ তার দুঃখ-দুর্দশা আমাদের সঙ্গে শেয়ার করছে।’

তিনি বলেন, ‘রামগঞ্জ তথা ৪নং ইছাপুর ইউনিয়নের গর্ব, এই মাটি থেকে আমরা একজন উপদেষ্টা পেয়েছি। যার মাধ্যমে আমরা রামগঞ্জের অবকাঠামোগত উন্নয়নের চেষ্টা করে যাচ্ছি।’ এ সময় তিনি উপদেষ্টা মাহফুজ আলমের মাধ্যমে রামগঞ্জের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন।

এ সময় মাহবুব আলম বলেন, ‘আগামী নির্বাচনে আমরা রামগঞ্জের এ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবো। উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলে মাহফুজ আলম এই আসনের প্রার্থী হতে পারেন।’

তিনি আরও বলেন, ‘৫ আগস্টের পরে এ দেশে পুরনো রাজনৈতিক বন্দোবস্তের কবর রচিত হয়েছে। প্রতিহিংসার এমন রাজনীতি এ দেশে আর চলতে দেওয়া হবে না যে, ক্ষমতাসীনরা বিরোধীদের ওপর নির্যাতন চালাবে।’

এনসিপির রামগঞ্জ উপজেলা আহ্বায়ক মাসুম বিল্লাহর সভাপতিত্বে ও যুগ্ম সদস্য সচিব মাহমুদুন নবী টিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- এনসিপির সদস্য আরিফ সোহেল, ইসলামী আন্দোলনের ইউনিয়ন সভাপতি ডা. ইসমাইল, ছাত্র প্রতিনিধি ইসমাইল রাফি, নাইম সালেহীন প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
চীনের সঙ্গে চুক্তি নয়, আলোচনা চলছে: তথ্য উপদেষ্টা
সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের ঘটনা খতিয়ে দেখবেন তথ্য উপদেষ্টা
‘মিথ্যা মামলা হলে ন্যায়বিচার পাওয়ার সুযোগ আছে’
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার