বিএনপি নেতার বাড়ি থেকে রাইফেল ও গুলি উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি
২১ অক্টোবর ২০২৫, ১২:০১আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ১২:০১

লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপি নেতা আমিনুল আজিজ বাদশার বাড়ি থেকে রাইফেল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে হাজীমারা পুলিশ ফাঁড়ির এসআই আব্দুর রহিম বাদী হয়ে বাদশার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা করেন। এর আগে ভোরে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামে বাদশার বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী।

বাদশা উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

থানা পুলিশ জানায়, বাদশার ঘর থেকে তিন খণ্ড বিশিষ্ট একটি রাইফেল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় বাদশা বাড়িতে ছিল না।

এ  বিএনপি নেতা আমিনুল আজিজ বাদশা গাজী বলেন, আমি ৩৫ বছর ধরে রাজনীতি করি। কখনও নোংরা রাজনীতি করিনি। আমার ওই বাড়ি পরিত্যক্ত। কে বা কারা অস্ত্র এনে সেখানে রেখেছে। আমি এর সঙ্গে কোনোভাবেই জড়িত নই। এটা একটা ষড়যন্ত্র। আওয়ামী লীগের আমল থেকেই আমি ওই বাড়িতে থাকি না। পরিবার নিয়ে লক্ষ্মীপুর শহরে থাকি।

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাদশার বাড়িতে অভিযান চালানো হয়। অস্ত্র-গুলি উদ্ধার হলেও তাকে আটক করা সম্ভব হয়নি। তার বিরুদ্ধে মামলা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের