‘সোডা অ্যাশের’ নামে ৬০ হাজার কেজি ঘনচিনি আমদানি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২১ অক্টোবর ২০২৫, ২০:০৫আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ২০:০৫

চট্টগ্রামের একটি বেসরকারি ডিপোতে তিন কনটেইনার খুলে ৬০ হাজার ৪৮০ কেজি ঘনচিনি জব্দ করেছেন কাস্টমস ও গোয়েন্দা কর্মকর্তারা। চীন থেকে ‘সোডা অ্যাশ’ নামের রাসায়নিক পদার্থের নাম দিয়ে এই ঘনচিনি এনেছেন ঢাকার এক আমদানিকারক। মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানায় চট্টগ্রাম কাস্টমস। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার এইচ এম কবির।

কাস্টমস সূত্রে জানা যায়, সোডিয়াম সাইক্লামেট বা ঘনচিনি চিনির চেয়ে ৩০ থেকে ৫০ গুণ বেশি মিষ্টি। সাধারণত মিষ্টান্ন, বেভারেজ আইটেম, জুস, চকলেট, কনফেকশনারি এবং অন্যান্য খাদ্য তৈরিতে সাধারণ চিনির পরিবর্তে কৃত্রিম মিষ্টিকারক হিসেবে এটি বাণিজ্যিকভাবে ব্যাপক ব্যবহার করা হয়ে থাকে। তবে ব্যাপক ব্যবহার মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ কারণে আমদানি নীতি আদেশে তা নিষিদ্ধ করা হয়েছে।

কাস্টমসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকার মতিঝিলের এইচপি ইন্টারন্যাশনাল সোডা অ্যাশ নামে গত আগস্টে এই পণ্য চীন থেকে আমদানি করে। পণ্যটি খালাস নেওয়ার জন্য উত্তর কাট্টলী এলাকায় বেসরকারি কনটেইনার ডিপো ‘গোল্ডেন কনটেইনার ডিপোতে’ নেওয়া হয়। গোপনে খবর পেয়ে সেন্ট্রাল ইন্টেলিজেন্ট সেল এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহায়তায় চালানটি জব্দ করেন কাস্টমস কর্মকর্তারা। জব্দ করার আগে ১৬ অক্টোবর তিন কনটেইনার থেকে নমুনা তুলে তিনটি রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হয়। তিনটি পরীক্ষাগার থেকে পণ্যচালানটি ঘনচিনি হিসেবে নিশ্চিত করা হয়।

/এএম/
সম্পর্কিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
সরকার পরিবর্তনে আশা ছিল দাম বাড়বে, কিন্তু এবারও সেই সিন্ডিকেট
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী