ছাত্রলীগ নেতাকে পিটিয়ে পুলিশে দিলো একদল যুবক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ অক্টোবর ২০২৫, ০২:২৬আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০২:২৬

চট্টগ্রাম নগরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে পিটিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে একদল যুবক।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে নগরীর কোতোয়ালি থানার হাজারী লেনে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে থেকে তাকে আটক করে মারধর করা হয়।

পিটুনির শিকার আসিফুর রহমান (২৬) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, তাকে পেটানোর সময় ওই যুবকদের স্লোগান দিতে দেখা যায়। তাকে মারধরের সময় ‘আমার ভাই কবরে খুনি কেন বাহিরে’ এ ধরনের স্লোগান দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকালে আসিফুর নগরীর হাজারী লেনে চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে দিয়ে যাচ্ছিলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কয়েকজন তাকে চিনতে পেরে পথরোধ করেন। এ সময় স্থানীয় লোকজনও সংঘবদ্ধ হয়ে তাকে ধরে বেধড়ক মারধর করেন।

খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়। তখন আসিফুরকে আহত অবস্থায় লোকজন পুলিশের গাড়িতে তুলে দেয়। বর্তমানে আসিফুর কোতোয়ালি থানায় আছেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বাইরে রাস্তায় এক ছাত্রলীগ নেতাকে ধরে লোকজন মারধর করে। খবর পেয়ে পুলিশ থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে কোনও মামলা আছে কিনা, আমরা যাচাই-বাছাই করে দেখছি।’

/এএম/এম/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী