পুরো পরিবার মোটরসাইকেলে নিয়ে মাগুরা থেকে বান্দরবান যাচ্ছিলেন, পড়ে স্ত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৩ নভেম্বর ২০২৫, ১৭:৪০ আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ১৭:৫৬

চট্টগ্রামের পটিয়ায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ার পর বাসের চাকায় পিষ্ট হয়ে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৩ নভেম্বর) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম ফজিলাতুন নেসা (২৮)। তিনি মাগুরা জেলার মহম্মদপুর থানার মহেশপুর গ্রামের আলিমুজ্জামান সুজনের স্ত্রী।

পুলিশ জানিয়েছে, আলিমুজ্জামান সুজন তার স্ত্রী ও ছয় বছর বয়সী ছেলে উম্মায়েদ হাম্মাদকে নিয়ে মোটরসাইকেলে চড়ে মাগুরা থেকে বান্দরবানের উদ্দেশে যাত্রা করেন। রবিবার (২ নভেম্বর) রাতে তারা চট্টগ্রাম শহরের বহদ্দারহাট খাজারোড এলাকায় বন্ধু রবিউল ইসলামের বাসায় অবস্থান করেন। সোমবার সকালে বান্দরবানের উদ্দেশে আবার রওনা হন। সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার নয়াহাট এলাকায় পৌঁছালে একটি লেগুনার সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ফাজিলাতুন্নেছা মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের মাঝখানে পড়েন। তখন পেছন দিক থেকে আসা ‘লন্ডন এক্সপ্রেসের’ একটি দ্রুতগতির চেয়ারকোচ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

দুর্ঘটনার সময় মোটরসাইকেলে থাকা ছেলে উম্মায়েদ রাস্তার পাশে পড়ে প্রাণে বেঁচে যায়। তবে সুজনের ডান হাতে আঘাত লাগে। খবর পেয়ে পটিয়া ক্রসিং হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আলিমুজ্জামান সুজন বলেন, ‘কয়েকদিনের ছুটি নিয়ে মোটরসাইকেলযোগে পরিবার নিয়ে বান্দরবানে বেড়াতে যাচ্ছিলাম। শনিবার মাগুরা থেকে রওনা দেই, রবিবার রাতে বন্ধুর বাসায় থাকি। সোমবার সকালে বান্দরবানের উদ্দেশে আবার রওনা দিই। পটিয়ায় পৌঁছলে এ দুর্ঘটনা ঘটে।’

দুর্ঘটনার খবর পেয়ে রবিউল ইসলামের বোন আশরিফা আহমদ ঘটনাস্থলে ছুটে যান। তিনি বলেন, ফজিলাতুন নেসার স্বামী নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির সহকারী ব্যবস্থাপক। পরিবার নিয়ে পাহাড় দেখতে বান্দরবানে বেড়াতে যাচ্ছিলেন তিনি। বেড়াতে যাওয়ার পথেই স্বামী-সন্তানের সামনে দুর্ঘটনায় তার প্রাণহানি হয়েছে।

পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ওসি জসীম উদ্দিন বলেন, ‘দুর্ঘটনার পর বাসটি নিয়ে চালক পালিয়ে গেছে। ঘটনাস্থলে থাকা সিসিটিভির ফুটেজসহ নানাভাবে আমরা গাড়ি ও চালককে শনাক্ত করার চেষ্টা করছি।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক