নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬

নোয়াখালী প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২৫, ১৭:০১ আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ১৮:০৪

নোয়াখালীর কবিরহাটে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে কবিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব ফতেহপুরের কবিরহাট-বসুরহাট সড়কের ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বসুরহাট থেকে কবিরহাট অভিমুখী দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে সোনাপুর থেকে বসুরহাটের উদ্দেশে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই সিএনজি চালকসহ পাঁচ জন মারা যান। গুরুতর আহত অবস্থায় একজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু ঘটে।

এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। নিহতদের মধ্যে চার জনের লাশ কবিরহাট থানায় এবং দুই জনের লাশ হাসপাতালে রাখা হয়েছে।

কবিরহাট ফায়ার সার্ভিসের লিডার ফিরোজ আলম ও কবিরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এস কে দেবনাথ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক