‘জুলাইযোদ্ধাদের পাওনা দ্রুত পরিশোধ না করলে গাড়ি থেকে টেনে বের করে আদায় করা হবে’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ নভেম্বর ২০২৫, ২৩:৪১আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ২৩:৪১

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সরকারের দুই উপদেষ্টার কর্মকাণ্ড নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘এই সরকারের সবচেয়ে ব্যর্থ প্রকল্প হলো স্বাস্থ্য উপদেষ্টা। তিনি না স্বাস্থ্য বোঝেন, না জনগণের কষ্ট বোঝেন। তিনি বোঝেন, কোন জেলা থেকে কিস্তি তুলবেন, কোন ওষুধ বিক্রি করলে বেশি মুনাফা হবে। তার ব্যর্থতার দায় আমাদের দীর্ঘদিন বইতে হবে।’

এ ছাড়া মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টার প্রতিও অসন্তোষ প্রকাশ করে হাসনাত বলেন, ‘জুলাইযোদ্ধাদের পাওনা মেটাতে নানা প্রটোকল দেখানো হচ্ছে। যদি দ্রুত পরিশোধ না করা হয়, তবে প্রটোকলে থাকা কালো গ্লাসের গাড়ি থেকে টেনে বের করে পাওনা আদায় করা হবে।’

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা এনসিপির যৌথ সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।

এনসিপির নেতাকর্মীদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘চট্টগ্রামে এনসিপির কর্মীদের মধ্যে সবচেয়ে বেশি কোরাম দেখি। টিকে থাকতে হলে কোরাম নয়, কর্ম দরকার। একা সফল হতে চাইলেই পতন আসবে। সবাইকে সঙ্গে নিয়ে, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি বন্ধ করতে হবে।’

/এফআর/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী