হাসপাতালে আত্মহত্যা করলেন নার্স

রাঙামাটি প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২৫, ১৬:২৫ আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ১৬:২৫

রাঙামাটি জেনারেল হাসপাতালে নার্সদের চেঞ্জিং রুমে ঝুলন্ত অবস্থায় কর্তব্যরত এক নার্সের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরের দিকে হাসপাতালের চেঞ্জিং রুম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত নার্সের নাম সাথী বড়ুয়া। তার বাড়ি শহরের দেবাশীষ নগরে। তিনি দুই সন্তানের জননী এবং তার স্বামী ব্যবসায়ী বলে জানা গেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত দুই তিন দিন ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। শুক্রবার রাতে নাইট ডিউটি ছিল। কিন্তু তিনি শারীরিক অসুস্থতার জন্য অপারগতা জানিয়ে ৬ দিনের ছুটি নেন।

অসুস্থতার কারণে শুক্রবার ভোরে তিনি হাসপাতালে ভর্তি হন। বেডে অস্বস্তি বোধ করলে বেড ছেড়ে হাসপাতালের চেঞ্জিং রুমে আসেন। দুপুরের দিকে হাসপাতালের আরেক নার্স সাধনা চাকমা চেঞ্জিং রুমে প্রবেশের চেষ্টা করলে দরজা ভেতর থেকে বন্ধ পান।চঅনেকক্ষণ চেষ্টার পরে রুমে প্রবেশ করে সাথী বড়ুয়ার গলায় ওড়না পেঁচানো অবস্থায় জানালার সঙ্গে ঝুলন্ত দেহ দেখতে পান।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর খান বলেন, সাথী বড়ুয়া অসুস্থতা জনিত কারণে ছুটি নিয়েছিলেন, পরে হাসপাতালে ভর্তি হন। আজ দুপুরের দিকে আমরা এই ঘটনার কথা জানতে পারি। আমরা ধারণা করছি, তিনি মানসিক চাপে বিপর্যস্ত ছিলেন।

রাঙামাটি কোতোয়ালি থানার ওসি সাহেদ উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে আমরা হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে বিস্তারিত বলা যাবে।

/এফআর/
সম্পর্কিত
হাসপাতালের বৈদ্যুতিক তার চুরি, সকাল থেকে নেই বিদ্যুৎ
ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু
সন্তানকে সুস্থ করতে হাসপাতালে, সেখানেই অভিভাবকদের আরেক লড়াই
সর্বশেষ খবর
জ্বালানি তেলের বাড়তি দামে উত্তপ্ত কাঁচাবাজার
জ্বালানি তেলের বাড়তি দামে উত্তপ্ত কাঁচাবাজার
আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন
আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন
শাহজালালে সন্দেহজনক ঘোরাফেরা, তল্লাশিতে বেরিয়ে এলো স্বর্ণ-ল্যাপটপ
শাহজালালে সন্দেহজনক ঘোরাফেরা, তল্লাশিতে বেরিয়ে এলো স্বর্ণ-ল্যাপটপ
টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন