গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে পাঠানো হলো ঢাকায়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ নভেম্বর ২০২৫, ১৭:৩৮আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ১৮:২০

চট্টগ্রাম মহানগর বিএনপি আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে দলটির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে তাকে হেলিকপ্টারে চট্টগ্রামে থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। গত বুধবার (৫ নভেম্বর) থেকে তিনি নগরের বেসরকারি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, এরশাদ উল্লাহ ভাইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত আছেন। পরিবারের সদস্যরা সিদ্ধান্তে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। বুকের ডান পাশে ও পায়ে গুলিবিদ্ধ হয়েছেন।

এর আগে বুধবার চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন চালিতাতলী এলাকায় এরশাদ উল্লাহ গণসংযোগ করেন। ওই সময় একদল অস্ত্রধারী সন্ত্রাসী জনসংযোগের ভেতরে প্রবেশ করে গুলি চালায়। এ হামলায় বিএনপি নেতা এরশাদ উল্লাহসহ তিন জন গুলিবিদ্ধ হন। বাকি দুই জন হলো তার সঙ্গে জনসংযোগে থাকা সরোয়ার বাবলা ও শান্ত। এই ঘটনায় সরওয়ার হোসেন বাবলা নিহত হন। নিহত সরওয়ার বাবলা নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে অন্তত ১৮টি মামলা রয়েছে।

সরওয়ার হোসেন বাবলা গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার সকালে চান্দগাঁও থানাধীন হাজীরপুল এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন চান্দগাঁও থানাধীন হাজীরপুল এলাকার মৃত আবু তাহেরের ছেলে আলাউদ্দিন (৩৫) ও একই এলাকার দোস্ত মোহাম্মদের ছেলে হেলাল (৪০)। তারা দুই জনই অপর শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী