এলাকার মানুষের ভালোবাসা, সমর্থন ও ভোট ছাড়া কিছুই চাই না: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২৫, ২১:৫০আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ২১:৫০

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘আমার ভবিষ্যৎ রাজনীতি নির্ভর করবে আপনাদের সিদ্ধান্তের ওপর। আপনারা যদি আমার পাশে থাকেন মৃত্যু পর্যন্ত এই এলাকাই হবে আমার শেষ ঠিকানা। ’

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তারুয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল আশুগঞ্জ উপজেলা শাখার সংবর্ধনা ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভাস্থলে বিকাল থেকেই আশুগঞ্জ ও পার্শ্ববর্তী এলাকা থেকে বিভিন্ন বয়সী নারী-পুরুষ এসে জড়ো হন। রুমিন ফারহানা সংবর্ধনা মঞ্চে আসার পর উপস্থিত জনতা ‘রুমিন রুমিন’ ধ্বনিতে তাকে স্বাগত জানান। 

রুমিন ফারহানা বলেন, ‘অনেকেই হয়তো আপনাদের বলবে, আমাকে এটা দেওয়া হবে, সেটা দেওয়া হবে। কিন্তু আমি আমার এলাকার মানুষের ভালোবাসা, সমর্থন ও ভোট ছাড়া কিছুই চাই না। আমি আপনাদের সন্তান হয়েই থাকব জীবনে ও মরণে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি দীর্ঘ ১৭ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রাম করে আসছে। আমাদের সঙ্গে এখন অনেক রাজনৈতিক দল জোটবদ্ধ হওয়ার আলোচনা করছে। যে আসনগুলো জোটের আওতায় আছে, সেগুলো আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে দল যাকে মনোনয়ন দেবে, তিনি নিশ্চয়ই যোগ্য হবেন।’ 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুগঞ্জ উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ইসহাক মিয়া এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা ওলামা দলের সদস্যসচিব মাওলানা ইয়াহইয়া মাছউদ।

এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে