বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বোট ও থাই জালসহ ১৯ জেলে আটক

টেকনাফ প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২৫, ২২:৩৫আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ২২:৩৫

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় কোস্টগার্ডের বিশেষ অভিযানে একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট ও থাই জালসহ ১৯ জন জেলেকে আটক করা হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে কোস্টগার্ড জাহাজ ‘শ্যামল বাংলা’ কর্তৃক সেন্টমার্টিনের ছেড়া দ্বীপের দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটটি তল্লাশি করে ১২০০ মিটার থাই জাল ও ১৯ জেলেকে আটক করা হয়।

কোস্টগার্ডের এই কর্মকর্তা আরও বলেন, জব্দ করা ট্রলিং বোট, থাই জাল ও আটক জেলেদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি বাংলাদেশের সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

/এফআর/
সম্পর্কিত
চার সমুদ্র ও নদী বন্দরে সতর্কতা, ভূমিধ্বসের শঙ্কা
সাগরপথে ট্রলারে মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার
বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি