কক্সবাজার-৪ আসন

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে মশালমিছিল

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২৫, ২০:৩৩ আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ২০:৩৩

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে মশালমিছিল করা হয়েছে। রবিবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে টেকনাফ পৌরসভার বিভিন্ন সড়কে জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহর কর্মী-সমর্থকরা এ মিছিল করেছেন। 

মিছিলকারীরা বিএনপির ঘোষিত প্রার্থী সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে  ‘আওয়ামী লীগের সুবিধাভোগী’ আখ্যা দিয়ে মশাল, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভে অংশ নেওয়া কর্মী-সমর্থকরা অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপিকে আগলে রাখা ত্যাগী নেতা মোহাম্মদ আব্দুল্লাহকে অন্যায়ভাবে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। এ আসনে আব্দুল্লাহর বিকল্প কোনও প্রার্থী মেনে নেওয়া হবে না। শাহজাহানের মনোনয়ন বাতিল করে আব্দুল্লাহকে প্রার্থী করতে হবে।

মিছিলে অংশ নেওয়া ছাত্রদলের নেতা ইবনে আমিন বলেন, ‘দুঃসময় ও দমন-পীড়নের সময় আব্দুল্লাহ ভাই সবসময় নেতাকর্মীদের পাশে ছিলেন। শত মামলায় আইনি সহায়তা, চিকিৎসার খরচ, পারিবারিক সহযোগিতা—সব ব্যক্তিগতভাবে করেছেন। আন্দোলন-সংগ্রামে তার সাহসী ভূমিকা আমাদের অনুপ্রাণিত করেছে। অথচ যেসব নেতা অতীতে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ইয়াবা গডফাদার আব্দুর রহমান বদির ঘনিষ্ঠ ছিলেন, তাদের ইন্ধনে একটি মহল ষড়যন্ত্র করে আব্দুল্লাহ ভাইকে মনোনয়ন থেকে বাদ দিয়েছে।’

মিছিলে অংশ নেওয়া টেকনাফ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম বলেন, ‘তৃণমূলের মতামতের বিরুদ্ধে শাহজাহান চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে। আব্দুল্লাহ ভাই দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। তার শিশুসন্তানকেও রাজনৈতিক কারণে হারিয়েছেন, অথচ তাকে উপেক্ষা করা হয়েছে।’

গত ৪ নভেম্বর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন। সেখানে কক্সবাজার-৪ আসনে শাহজাহান চৌধুরীর নাম ঘোষণা করা হয়। এরপর থেকে টেকনাফে শুরু হয় প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি।

/এএম/
সম্পর্কিত
উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক, বললেন, ‘আমরা সরকারি চাকরি ছেড়ে দেবো’
সারের ডিলার নিয়োগে দুর্নীতি-স্বজনপ্রীতির অভিযোগে বিএনপির বিক্ষোভ
অসহায় ব্যক্তিকে ঘর উপহার দিলেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
হুথি হামলার জেরে সৌদি আরবে স্থগিত রোনালদোদের ম্যাচ
হুথি হামলার জেরে সৌদি আরবে স্থগিত রোনালদোদের ম্যাচ
দেয়ালে আঁকা হলো বেগম রোকেয়া ও দুই কবিকে, বাদ পড়লেন সঞ্জীব চৌধুরী
দেয়ালে আঁকা হলো বেগম রোকেয়া ও দুই কবিকে, বাদ পড়লেন সঞ্জীব চৌধুরী
নতুন কুঁড়িতে এবার রেকর্ড ১৬ লাখ নিবন্ধন
নতুন কুঁড়িতে এবার রেকর্ড ১৬ লাখ নিবন্ধন
ওপেনএআই-এ গোপন নজরদার: গ্রেফতার প্রকৌশলী কে এই আলফোজান
ওপেনএআই-এ গোপন নজরদার: গ্রেফতার প্রকৌশলী কে এই আলফোজান
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা