ব্রাহ্মণবাড়িয়ায় রেল লাইনে আগুন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৫, ০৫:৫৫আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০৫:৫৫

এবার ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে রেল লাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত পৌনে ২টার দিকে সদর উপজেলার দুবলা এলাকায় (আখাউড়া-চিনাইর সড়কের পাশে) এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই ওই রেলপথে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চট্টগ্রামগামী তূর্ণা নিশিথা ও বিজয় এক্সপ্রেস ট্রেন দুটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আটকা পড়ে।

রেলওয়ে কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রাত সাড়ে ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা রেললাইনের ওপর প্লাস্টিকের পাইপে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে আমরা দ্রুত সেখানে যাই, তবে এর আগেই দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।

তিনি আরও জানান, আগুনে রেললাইনের কোনও ক্ষতি হয়নি এবং বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম