লক্ষ্মীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২৫, ২০:১৯আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ২০:১৯

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় দোকানে ঢুকে আনোয়ার হোসেন (৫০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার ভোলাকোট ইউনিয়নের নাগমুদ বাজারে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আনোয়ার হোসেন ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া গ্রামের মজিবুল হকের ছেলে। নাগমুদ বাজারে একটি কনফেকশনারি রয়েছে তার।

এ ঘটনায় অভিযুক্ত মো. ইউছুফ একই গ্রামের মাইঝের বাড়ির এরশাদ মিয়ার ছেলে ও যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকাল থেকেই আনোয়ার দোকানে ছিলেন। সকালে মো. ইউসুফ দোকানে ঢুকে আনোয়ারের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আনোয়ারের বুকে ও পেটে জখম করে পালিয়ে যান। আনোয়ারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তবে কী বিষয় নিয়ে আনোয়ার ও ইউছুফের মধ্যে কথা কাটাকাটি হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। নিহতের স্ত্রী জান্নাত আক্তার সাথী বলেন, ‘আমার স্বামীকে কেন হত্যা করেছে, আমরা জানি না। তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে ইউসুফ। সে যুবদলের রাজনীতি করে। আমি এ হত্যার সুষ্ঠু বিচার চাই।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আমির ফয়সাল বলেন, ‌‘নিহত আনোয়ার হোসেনের বুক ও পেটে কয়েকটি ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়েছে।’ 

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারী বলেন, ‘খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত ইউছুফ পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে।’

/এএম/
সম্পর্কিত
স্ত্রী ও তিন সন্তানকে কুপিয়ে হত্যা, বাবা গ্রেফতার
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘ফোন ধরিস না কেন’ বলেই রেলের কর্মীদের থাপড়াতে শুরু করেন যুবদল নেতা
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার