রেললাইনে বিকল পিকআপ, ট্রেনের ধাক্কায় উড়ে গেলো ২০ গজ

মীরসরাই প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২৫, ২১:৪২আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ২১:৪২

পূর্বাঞ্চল রেলওয়ের চট্টগ্রামের মীরসরাইয়ে অবৈধ লেভেল ক্রসিং পার হওয়ার সময় ইঞ্জিন বিকল হয়ে আটকে পড়া একটি পিকআপকে ধাক্কা দিয়ে ২০ গজ দূরে নিয়ে ফেলেছে আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেন। এতে পিকআপটি দুমড়েমুচড়ে মুছড়ে গেছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর রেল স্টেশনের উত্তর পাশে রেলওয়ের আপলাইনে এ দুর্ঘটনা ঘটে। এতে আপলাইনে প্রায় ৩০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। এ ঘটনায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা। ইঞ্জিন বিকলের বিষয়টি কী স্বাভাবিক ঘটনা না কোনও নাশকতা তা তদন্ত করছে রেলওয়ে পুলিশ।

খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার বিকালে উপজেলার নিজামপুর রেলওয়ে স্টেশনের উত্তর পাশে অবৈধ লেভেল ক্রসিং দিয়ে পার হওয়ার সময় হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে রেললাইনের ওপর আটকে যায় একটি পিকআপটি। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেন পিকআপটিকে ধাক্কা দিলে ১৫ থেকে ২০ গজ দূরে গিয়ে রেললাইনের পাশে দুমড়ে মুছড়ে পড়ে যায় পিকআপটি। 
এতে করে আপলাইনে প্রায় ৩০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে বিকাল ৩টার সময় ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

জিআরপি পুলিশ সূত্রে জানা গেছে, ট্রেনটিতে প্রায় ১৮০০ যাত্রী ছিল। পিকআপকে ধাক্কা দেওয়ার পর ট্রেন যদি লাইনচ্যুত হতো, তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতো।

সীতাকুণ্ড রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ সিদ্দীকি জানান, মঙ্গলবার দুপুর আড়াইটার সময় নিজামপুর এলাকায় (চট্টগ্রাম-ন ১১-৭৫৩৪) পিলার অংশে একটি পিকআপ অবৈধ রেল ক্রসিং পার হওয়ার সময় ইঞ্জিন বন্ধ হয়ে লাইনের ওপর আটকে যায়। এরপর চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনটি পিকআপকে ধাক্কা দিলে তা দুমড়েমুচড়ে যায়। পিকআপটিকে উদ্ধার করে ফাঁড়িতে নেওয়া হয়েছে। বিকাল ৩টা নাগাদ ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। আপলাইনে ট্রেন চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে।

তিনি আরও বলেন, পিকআপের ইঞ্জিন বন্ধ হওয়াটা কী স্বাভাবিক কোনও ঘটনা না নাশকতা তা তদন্ত করা হচ্ছে। পিকআপকে ধাক্কা দেওয়ার পর ট্রেনের বগি লাইনচ্যুত হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতো। দুর্ঘটনার পর পিকআপের চালক পালিয়ে গেছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় দাদি-নাতনি নিহত
মহাখালীতে ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু 
ইঞ্জিন লাইনচ্যুত, রংপুরের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল ২ ঘণ্টা বন্ধ
সর্বশেষ খবর
বরখাস্তের পর প্রেসিডেন্ট নির্বাচনের দাবি ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রীর
বরখাস্তের পর প্রেসিডেন্ট নির্বাচনের দাবি ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রীর
মহাসড়কের এআই ক্যামেরা চুরির সময় একজনকে ধরলো জনতা
মহাসড়কের এআই ক্যামেরা চুরির সময় একজনকে ধরলো জনতা
চিকিৎসক ধীপ্রার মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার
চিকিৎসক ধীপ্রার মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার
মির্জা ফখরুলের শূন্যতা কীভাবে পূরণ করবে বিএনপি
মির্জা ফখরুলের শূন্যতা কীভাবে পূরণ করবে বিএনপি
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন