নিখোঁজের ২৭ বছর পর বাড়ি ফেরা মোবারকের মৃত্যু

ফেনী প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২৫, ০২:০৯আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:০৯

দুই স্ত্রীর ঝগড়াকে কেন্দ্র করে অভিমান থেকে ২৭ বছর নিরুদ্দেশ থাকা মোবারক হোসেন (৮৫) বাড়ি ফেরার এক মাসের মাথায় সোমবার (৮ ডিসেম্বর) বিকালে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মোবারকের বড় ছেলে জামাল উদ্দিন তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালে স্থানীয় এক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বদলি হওয়ার খবরে তার সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বের হয়ে পরশুরামের দক্ষিণ কোলাপাড়া গ্রামের মোবারক হোসেন আর ফেরেননি। দীর্ঘ ২৭ বছর পর গত ৮ নভেম্বর ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রাজবাড়ি এলাকা থেকে বাড়ি ফেরেন।

জামাল উদ্দিন জানিয়েছেন, বাড়ি ফেরার পর থেকে বার্ধক্যজনিত নানা রোগে শারীরিকভাবে অসুস্থ ছিলেন বাবা। তার প্রথম স্ত্রী আখি আক্তারের সংসারে পাঁচ ছেলে ও দুই মেয়ে, দ্বিতীয় স্ত্রী আনোয়ারা বেগমের সংসারে তিন ছেলে ও দুই মেয়ে রয়েছেন। মৃত্যুর আগে পরিবারের সঙ্গে বসে ভুল বোঝাবুঝি মিটিয়েছেন। দ্বিতীয় স্ত্রী আনোয়ারা তাকে ক্ষমা করে দিয়েছেন। তিনি বাড়ি ফিরে আসায় পরিবারের সদস্যরা আনন্দে আত্মহারা হয়েছিলেন। কিন্তু হঠাৎ এমন মৃত্যু এলাকায় শোকের ছায়া ফেলেছে।

/এএম/এম/
সম্পর্কিত
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি