লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে আগুন দিলো দুর্বৃত্তরা

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:১৪আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:১৪

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে আগুন দিয়েছে নাশকতাকারীরা। শনিবার (১৩ ডিসেম্বর) ভোর ৪টার দিকে একজন নাশকতাকারী নির্বাচন অফিসে ঢুকে পেট্রোল ঢেলে আগুন দেয়। অফিসের নৈশপ্রহরী পানি ঢেলে আগুণ নিয়ন্ত্রণে আনে। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা এস এম মেহেদি হাসান।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদ জানান, ভোর ৪টার দিকে একজন দেয়াল টপকে ভেতরে ঢুকে নির্বাচন অফিসের স্টোর রুমে পেট্রোল ঢেলে আগুন দেয়। আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে নৈশপ্রহরী নিয়ন্ত্রণে নিয়ে আসেন। আগুনে অফিসের ২০০৮-০৯ সালের ভোটার ফরম পুড়ে যায়।

জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান জানান, রিটার্নিং কর্মকর্তার অফিস, সকল সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, জেলা নির্বাচন অফিসসহ সব নির্বাচন অফিসে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। 

/এফআর/
সম্পর্কিত
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি