অ্যাক্টিভিস্ট রাকিব আল হাসানের বাবা ডিবি হেফাজতে

কুমিল্লা প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৩আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৫

অ্যাক্টিভিস্ট, চিকিৎসক ও লেখক রাকিব আল হাসানের বাবা আবুল কালাম আজাদকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লার লাকসাম উপজেলার যমুনা বিস্কুট ফ্যাক্টরি থেকে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই মো. ছালাম।

এদিকে সন্ধ্যায় অ্যাক্টিভিস্ট, চিকিৎসক ও লেখক রাকিব আল হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘আমার আব্বু আবুল কালাম আজাদকে কিছুক্ষণ আগে ওনার অফিস যমুনা বিস্কুট ফ্যাক্টরি, লাকসামে দুই জন ব্যক্তি এসে ডিবি পরিচয়ে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায়। এরপর থেকে ওনার ফোন বন্ধ পাচ্ছি। আমি আইনশৃঙ্খলা বাহিনী, মিডিয়াসহ সবার সহযোগিতা কামনা করছি।’

তিনি লেখেন, ‘আপডেট: ওনাকে কুমিল্লা ডিবি অফিসে নিয়ে নেওয়া হয়েছে। এখন তারা জোরপূর্বক মামলা দিতে চাচ্ছে এবং আত্মীয় স্বজনদের ইঙ্গিত দিচ্ছে, টাকা দিলে ছেড়ে দেওয়া হবে। আমি বলে দিয়েছি এক টাকাও যেন কাউকে না দেওয়া হয়।’

এই বিষয়ে জানতে চাইলে এসআই মো. ছালাম বলেন, ‘ডিবি তাকে এনেছে। তবে কেন এনেছে তা আমি বলতে পারছি না। ঊর্ধ্বতন কর্মকর্তারা জানবেন এই বিষয়ে।’

তবে কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফোন দিলেও কেউ রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। 

/এফআর/
সম্পর্কিত
মুগদায় ব্লকরেইড, ১৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা
সাবেক ডিবি প্রধান হারুনের ভাইয়ের আয়কর নথি জব্দের নির্দেশ
৬ চীনা নাগ‌রিকসহ অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য গ্রেফতার 
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী