চাঁদপুরে শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

চাঁদপুর প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০২৫, ১১:০৭আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:০৭

দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে চাঁদপুরের সরকারি দফতর, রাজনৈতিক দল, বিভিন্ন পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের লোকজন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহরের মুক্তিযোদ্ধা সড়কে লেকের পাড়ে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। এরপর অঙ্গীকার পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

জেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক (ডিসি) নাজমুল ইসলাম সরকার, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার (এসপি) রবিউল হাসান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে ডিসিসহ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সদস্যরা, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পক্ষে পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান, চাঁদপুর পৌরসভার পক্ষে পৌর প্রশাসক গোলাম জাকারিয়া, জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কবির হোসেন সরদার।

পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করে চাঁদপুর মেডিক্যাল কলেজ, চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর সরকারি মহিলা কলেজ, পুরান বাজার ডিগ্রি কলেজ, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আক্কাছ আলী রেলওয়ে একাডেমি, শিক্ষা প্রকৌশল অধিদফতর, জেলা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জেলা আইনজীবী সমিতি, চাঁদপুর প্রেসক্লাব, সাহিত্য একাডেমি।

সরকারি দফতরের মধ্যে শ্রদ্ধা নিবেদন করে সিভিল সার্জন কার্যালয়, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল, জেলা পরিবার পরিকল্পনা অধিদফতর, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদী কেন্দ্র চাঁদপুর, সদর উপজেলা প্রশাসন, সিআইডি চাঁদপুর জেলা, পিবিআই, রেলওয়ে পুলিশ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চাঁদপুর, জেলা মৎস্য অধিদফতর, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, এলজিইডি, চাঁদপুর পানি উন্নয়ন বোর্ড, সড়ক বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন, জেলা রেজিস্ট্রারের কার্যালয়, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

সরকারি দফতরের মধ্যে আরও শ্রদ্ধা নিবেদন করে পরিবেশ অধিদফতর জেলা কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদফতর চাঁদপুর, প্রবাসী কল্যাণ ব্যাংক, মহিলা বিষয়ক অধিদফতর জেলা কার্যালয়, জেলা সমাজসেবা কার্যালয়, জেলা সমবায় কার্যালয়, জেলা খাদ্য বিভাগ, চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস, বিআরটিএ চাঁদপুর, বিটিসিএল চাঁদপুর, বিসিক জেলা কার্যালয়, তথ্য ও প্রযুক্তি অধিদফতর চাঁদপুর, জেলা প্রাণিসম্পদ দফতর, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প বাপাউবো চাঁদপুর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চাঁদপুর, কৃষি বিপণন অধিদফতর চাঁদপুর, বিটিসিএল ও শ্রম কল্যাণ কেন্দ্র চাঁদপুর।

রাজনৈতিক দলের মধ্যে চাঁদপুর জেলা বিএনপি, জেলা মহিলা দল, নাগরিক ঐক্য, জাকের পার্টি জেলা শাখা, মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরাম (ম্যাফ) চাঁদপুর সহ অন্য রাজনৈতিক দল ও সহযোগী সংগঠন।

এ ছাড়াও শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ রেডক্রিসেন্ট চাঁদপুর ইউনিট, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২, এনজিও সমন্বয় পরিষদ চাঁদপুর জেলা, এনজিও ফাউন্ডেশন চাঁদপুর জেলা, ব্যুরো বাংলাদেশ চাঁদপুর অঞ্চল, এডাব চাঁদপুর, সচেতন নাগরিক কমিটি (সনাক) চাঁদপুর, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন, চাঁদপুরস্থ ফরিদগঞ্জ ফাউন্ডেশন, কালেক্টরেট কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ প্রাইভেট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন চাঁদপুর জেলা, স্বেচ্ছাসেবী সংগঠন সাইরেন, পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী ইউনিয়ন চাঁদপুর জেলা।

এরপর সকাল ৮টায় চাঁদপুর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শিত হয়। অন্য কর্মসূচির পাশাপাশি দিবস উপলক্ষে ১৬ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী বিজয় মেলার (চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্যের) আয়োজন করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
জাতীয় পতাকা নামাতে গিয়ে ছাদ থেকে পড়ে নিরাপত্তা কর্মীর মৃত্যু
জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে এসে ছাত্রলীগ কর্মী আটক
ভাঙচুরের পর দেড় বছরেও সংস্কার হয়নি বরিশালের সবচেয়ে বড় বধ্যভূমি
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি