গভীর রাতে গ্রামীণ ব্যাংকের এক শাখায় অগ্নিসংযোগ

ফেনী প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২৫, ১৩:২৫ আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ১৩:২৫

ফেনী সদর উপজেলায় গ্রামীণ ব্যাংকের শর্শদি বাজার শাখায় গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের ভেতরে থাকা তিনটি মোটরসাইকেল ও দুটি বসার বেঞ্চ পুড়ে গেছে।

বুধবার (১৭ ডিসেম্বর) রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে কে বা কারা ব্যাংক শাখার ফটকের বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। নিরাপত্তাপ্রহরী আগুনের বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

গ্রামীণ ব্যাংকের শর্শদি বাজার শাখার ব্যবস্থাপক অশোক কুমার দেবনাথ জানান, দুর্বৃত্তরা সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে মূল ভবনের ফটকের বাইরে থেকে আগুন দেয়। এতে ফটকের ভেতরে রাখা তিনটি মোটরসাইকেল ও দুটি বসার বেঞ্চ পুড়ে যায়।

ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পেছনে কারা জড়িত, কী উদ্দেশে অগ্নিসংযোগ করা হয়েছে—তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

/এফআর/
সম্পর্কিত
বন্ধ ঘরে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার করলো পুলিশ
রাউজানে সন্ত্রাসীদের গুলিতে ১২ পুলিশ সদস্য আহত
একাধিক অনলাইন জুয়া সাইটের পরিচালক ও এজেন্ট গ্রেফতার
সর্বশেষ খবর
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি